বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ার বাসুয়াড়ি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক গৃহিনীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে গৃহিনীর স্বামী শুকুর আলী বাদি হয়ে থানায় অভিযোগ করেছেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অভিযুক্ত একই এলাকার ইমান সর্দারের ছেলে রব্বানী।
অভিযোগ সূত্রে জানা গেছে, শুকুর আলীর ক্রয়কৃত জমি দখল নেওয়ার জন্য বুধবার বিকেলে অভিযুক্ত রব্বানী বড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় স্ত্রী রুপজান বিবি এগিয়ে আসলে স্টীলের পাইপ দিয়ে বেধড়ক মারপিট শুরু করে রব্বানী।এতে মারাত্মক জখম হয় স্ত্রী ‘রুপজান। তার অবস্থার অবনতি হওয়ায় প্রতিবেশীরা এগিয়ে এসে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে জানতে থানার এসআই সজল কুমার বিশ্বাস জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। বিষয়টি তদন্তাধীন আছে।