1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৯ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি। বাগেরহাটের শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৬ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া স্বাধীনতা যুদ্ধে শরণখোলায় নিহত শহীদদের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে সকাল ৯ টায় মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজয় দিবস উদ্যাপন পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মার্চ পাস্ট ও ডিসপ্লে প্রদর্শণ করে।

পরে মুক্তিযোদ্ধাদের স্মরণ করে রাখতে বিজয় দিবস উপলক্ষে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ খালেক খান, ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা। অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার ও রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের শিক্ষক বদিউজ্জামান বাদল। পরে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar