1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুট মিলের স্টাফ কোয়াটার ভবনের ছাদের  অংশ ভেঙ্গে পড়ে শ্রমিকের মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

জুট মিলের স্টাফ কোয়াটার ভবনের ছাদের  অংশ ভেঙ্গে পড়ে শ্রমিকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ,অভয়নগর (যশোর) । 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জে জে আই জুট মিলের পুরাতন  ভবনের ঢালাই অংশ ভেঙ্গে পড়ে এক  শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার রাজঘাট শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত  জে জে আই জুট মিলে।

স্থানীয়রা জানায়, মিলের  ভিতরে পুরাতন স্টাফ কোয়ার্টারের ভবনের ছাদের অংশ ভেঙ্গে  শ্রমিক বিলাল হোসেনের (৩৫) শরীরে আছড়ে পড়ে। এতে সে মারাত্মকভাবে আহত হন। এ সময় অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে । পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহত বিল্লাল হোসেন খুলনা জেলার কয়রা উপজেলার বাগালিয়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের আনোয়ার গাজীর ছেলে।

পরিবারের লোকজন জানায়, বিল্লাল হোসেন যশোর জে জে আই জুট মিলের ভেতরে স্টাফ কোয়ার্টারের পুরোনো ভবন ভাঙার কাজ করছিলেন। আজ রোববার সকালে কাজ করার সময় স্টাফ কোয়ার্টারের ছাদের অংশ ভেঙে পড়ে। এসময়  স্টাফ কোয়ার্টার এর ছাদের অংশ লেগে বিল্লাল মারাত্মক ভাবে আহত হন। পরে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী শ্রমিক ওবায়দুল্লাহ জানান,আমরা ঠিকাদার সৌরভ এন্টারপ্রাইজের পুরাতন ভবনের কাজ করে থাকি। হঠাৎ আমি শব্দ শুনে যেয়ে দেখি বিল্লাল ধ্বংস স্তুপের নিচে পড়ে আছে। তখন চিৎকার দিয়ে সবাইকে ডেকে ধ্বংসস্তূপ সরিয়ে বিল্লাল কে উদ্ধার করা হয়। তারপর চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। শুনেছি পথেই তার মৃত্যু হয়েছে। 

অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, মৌখিকভাবে সংবাদটা পেয়েছি। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হয়েছিল। এখনো কি অবস্থা আমাকে জানায়নি। বিষয়টা খতিয়ে দেখব।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar