1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেনাপোলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

বেনাপোলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ জন খবরটি পড়েছেন

বেনাপোল প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলে ফাতেমা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্বজনদের অভিযোগ, যৌতুকের জন্য নির্যাতনে তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখে বাড়ি ছেড়ে পালিয়েছে স্বামী সালাউদ্দীন।

সোমবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে বেনাপোলের কাগমারী গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফাতেমা খাতুন একই এলাকার সালাউদ্দীনের স্ত্রী এবং বেনাপোলের পোড়াবাড়ী নারায়ণপুর গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, তিন বছর আগে সালাহউদ্দিনের সঙ্গে বিয়ে হয় ফাতেমার। সালাহউদ্দিন পেশায় ট্রাকচালক। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামী,শ্বশুর-শাশুড়ি এবং দেবরসহ অন্য সদস্যরা নির্যাতন করে আসছিলো। ফাতেমার গরীব বাবা নিজের সর্বস্ব বিক্রি করে ৪-৫ লাখ টাকা দিয়ে জামাই সালাউদ্দিনকে একটি কাভার্ডভ্যানও কিনে দেন। এরপরও স্ত্রীকে প্রায় মারধর করতেন সালাহউদ্দিন। এ নিয়ে ফাতেমার শ্বশুরবাড়ি এলাকায় বেশ কয়েকবার সালিশ-বিচারের মাধ্যমে সালাহউদ্দিনকে সতর্ক করা হয়।

বেনাপোল পোর্টথানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান, অপরাধীদের ধরতে পুলিশের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এখনো নিহতের কেউ অভিযোগ দায়ের করেননি। মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar