1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তিস্তা-কুড়িগ্রাম রেললাইনে নাট-বল্টু খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা,নাশকতার আশংকা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

তিস্তা-কুড়িগ্রাম রেললাইনে নাট-বল্টু খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা,নাশকতার আশংকা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান কুড়িগ্রাম। তিস্তা-কুড়িগ্রাম রেলপথে রাজারহাটের ঠাঁটমারী বধ্যভূমি রেল ব্রীজের ওপরের রেললাইনের বিটের পিন (নাট-বল্টু) খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রেল নাশকতা করতে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলে আশংকা করছে রেল কর্তৃপক্ষ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খবর পেয়ে বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ,জেলা পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার কাবেরী রায়,সহকারী কমিশনার (ভুমি) এ বি এম আরিফুল হক,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান ও রাজারহাট থানার ওসি তদন্ত ওয়াহেদুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় ওই সেকশনে ট্রেন যাতায়াত না থাকায় কর্তৃপক্ষ দ্রুত সময় লাইন মেরামত করেন। এ কারণে ট্রেন চলাচলের কোন ব্যাঘাত ঘটেনি বলে জানা গেছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না,তা ও খতিয়ে দেখছে প্রশাসন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আনুমানিক ১১টায় দিকে রেললাইনে এই ত্রুটির খবর পান বলে রাজারহাট রেল স্টেশন মাস্টার মোঃ মাইদুল ইসলাম জানান। স্টেশন মাস্টার মাইদুল ইসলাম বলেন,গোয়েন্দা সংস্থার মাধ্যমে রেললাইনের(সিলিপার পিন) বিটের নাট-বল্টু খুলে ফেলার খবর পাই। পরে আমি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানাই। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন রেলের ঊর্ধ্বতন উপ-সহকারী-প্রকৌশলীসহ নির্মাণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তিনি আরও বলেন,শ্রমিকরা রেললাইনের বিটের খুলে ফেলা নাট-বল্টু পুনঃসংযোজনের কাজ শেষ করার পর সন্ধ্যা ৭টায় কাউনিয়া থেকে কুড়িগ্রাম শার্টল ট্রেন চলাচল করবে।

রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন,প্রশাসনের কর্মকর্তারাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা এসে রেললাইনের বিটের নাট-বল্টু খুলে ফেলা অবস্থায় দেখতে পেয়েছি। ঘটনাটি চুরি না কি,অন্য কোনো উদ্দেশ্যে সংঘঠিত-এ প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি কারা,কী উদ্দেশ্যে সংঘটিত করেছে এবং যারা জড়িত,তাদের শনাক্ত করে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar