1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় শীতার্ত অসহায় মানুষের মধ্যে শতাধিক শীতবস্ত্র বিতরণ ইউএনওর - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

দেবহাটায় শীতার্ত অসহায় মানুষের মধ্যে শতাধিক শীতবস্ত্র বিতরণ ইউএনওর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯০ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় ছিন্নমূল ও দুঃস্থ শীতার্ত অসহায় মানুষদেরকে ইউএনও শীতবস্ত্র বিতরণ করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার ২০ ডিসেম্বর সন্ধ্যার পরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এই শীতবস্ত্র বিতরন করেন।

গত কয়েকদিনের প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো যখন কষ্ট পাচ্ছে তখনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান সেইসব অসহায় মানুষদের শীতের প্রকোপ থেকে কিছুটা রক্ষা করতে এগিয়ে এসেছেন।

ইউএনও দেবহাটা উপজেলার সখিপুর ঋষি পল্লী, বিভিন্ন আশ্রয়ন প্রকল্প ও রাস্তায় অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন। বয়োবৃদ্ধ মানুষ, শিশুসহ নারীদেরকে তিনি এসময় শীতবস্ত্রগুলো বিতরন করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার অসহায় মানুষদেরকে বলেন, সরকার বিভিন্নভাবে আপনাদের কল্যানে কাজ করছে। তিনি বলেন, এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে এবং যেকোন প্রয়োজনে তার সাথে যোগাযোগ করলে সকল ধরনের সহযোগীতা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ইউএনও সরকারের সাথে সাথে সমাজের বিত্তবানদের অসহায় মানুষদের সাহাযার্থে এগিয়ে আসার আহবান জানান।

শীতবস্ত্র বিতরণকালে ইউএনওর সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় শতাধিক মানুষকে শীতবস্ত্র বিতরন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar