শ্যামনগর প্রতিনিধি। একটি সীমানা পিলারসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন নগরঘাটা ইউনিয়নের নিমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে এ সীমানা পিলার উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাটকেলঘাটার নিমতলা গ্রামের বরুন মণ্ডলের ছেলে দেবব্রত মণ্ডল (৩৫) ও যশোরের কেশবপুর উপজেলার নেহালপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে শরিফুল্লাহ বিশ্বাস (৩৬)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, মাটি থেকে তুলে সীমানা পিলার পাচার করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপপরিদর্শক কৃষ্ণপদ সমাদ্দারের নেতৃত্বে পুলিশ নগরঘাটা ইউনিয়নের নিমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালায়। এ সময় মাটি খুঁড়ে রাখা একটি সীমানা পিলার উদ্ধার করা হয়। পিলারটির গায়ে খোদাই করে লেখা ছিল ১৮। ১৮ সালে তৈরি ইউকে ত্রি-এম ইস্ট ইণ্ডিয়া কোম্পানী। পিলারটির দৈর্ঘ্য ২৯ ইঞ্চি, প্রস্ত ১৮ ইঞ্চি।
এ সময় সীমানা পিলারটি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেবব্রত মণ্ডল ও শরিফুল্লাহ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় কৃষ্ণপদ সমাদ্দার বাদি হয়ে বুধবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৫। গ্রেপ্তারকৃতদের বৃহষ্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।