অভয়নগর প্রতিনিধি। যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে নৌকার প্রার্থী আলহাজ্ব এনামুল হক বাবুলকে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আজ বৃহস্পতিবার বিকালে বাস্তহারা, দিপকের গলি ও উপজেলা মোড় এলাকায় নির্বাচনী কমিটি এই বৈঠকের আয়োজন করে।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ৬নং ওয়ার্ড নির্বাচনী কমিটির আহবায়ক আসলাম হোসেন বিশ্বাস।
এসময় বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জোহর আলী সরদার, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আল নুর,নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক খন্দকার আল ইমরান, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শরিফুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন, মুক্তার হোসেন, মনিরুল বিশ্বাস, মুফতি হেলাল উদ্দিন, তসলিম আলম,আদিল,মিঠু মোল্যা,শেখ মশিয়ার রহমান।