1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে পরিবেশ দূষণ রোধে উচ্চ আদালতের রুল জারি - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

কুড়িগ্রামে পরিবেশ দূষণ রোধে উচ্চ আদালতের রুল জারি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৯০ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান কুড়িগ্রাম।
কুড়িগ্রামে অবৈধভাবে আবাসিক এলাকায় বাণিজ্যিক মিল পরিচালনা ও পরিবেশ দূষণ রোধে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে মিলটি বন্ধে রুল জারি করেছে উচ্চ আদালত।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা গেছে, কুড়িগ্রাম পৌরসভা এলাকার ভেলাকোপা গ্রামে পরিবেশ দূষণ আইন উপেক্ষা করে দীর্ঘদিন থেকে অবৈধভাবে সুফিয়া অটো ফ্লাওয়ার মিলটিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিল সাইফুদ্দিন ইসলাম অ্যাপোলো। মিলটির কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরকে মোটা অংকের বিনিময়ে পরিবেশ ছাড়পত্র নিয়ে মিল পরিচালনা করে। মিলটি বন্ধে স্থানীয়রা কুড়িগ্রাম জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর বরাবর মিল বন্ধে লিখিত অভিযোগ করে। আবাসিক এলাকায় মিলটি চালুর ঘটনায় বিভিন্ন পত্রপত্রিকায় একাধিক সংবাদের পরেও মিলটি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় উচ্চ আদালতের দারস্থ হয় তারা।

এরই একপর্যায়ে গত ১৮ ডিসেম্বর’২৩ইং বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াত এর দ্বৈত বেঞ্চে শুনানি হয়। শুনানিতে পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ এর তপশিল-১ অনুযায়ী আবাসিক এলাকায় কমলা-খ শ্রেণীর কোন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার বিধান না থাকায় ‘সুফিয়া অটো ফলোয়ার মিল’কে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত পরিবেশ ছাড়পত্র প্রদান কেন অবৈধ ঘোষণা করা হবে না’-এই মর্মে রুল জারি করেন। এলাকাবাসীর পক্ষে মামলাটি পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মাসুম বিল্লাহ।

উল্লেখ্য, উচ্চ আদালতে এলাকাবাসীর পক্ষে রিট পিটিশন করেন মোহাম্মদ আলী, নূরনবী মিয়া, জাহিদুল ইসলাম, আলম মিয়া ও তুফান আলী।

ভেলাকোপা গ্রামের স্থানীয় বাসিন্দা রিট আবেদনকারী মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা পরিবেশ দূষণ রোধে এলাকাবাসী দফায় দফায় অভিযোগ ও মানববন্ধন করেও কোন প্রতিকার না পেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছি এবং মহামান্য আদালত আমাদের পক্ষে রুল জারি করেছেন। এজন্য ন্যায় আদালতকে আমরা ধন্যবাদ জানাই।

এ বিষয়ে সুফিয়া অটো ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী সাইফুদ্দিন ইসলাম অ্যাপোলোকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।

এ ব্যাপারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবি মাসুম বিল্লাহ বলেন, ‘পরিবেশ সংরক্ষণ বিধিমালা-১৯৯৭ এর তপশিল-১ অনুযায়ী আবাসিক এলাকায় কমলা-খ শ্রেণির বিধানমতে বাণিজ্যিক স্থাপনা বেআইনি হওয়ায় এলাবাবাসীর পক্ষে রুল জারি করেছেন। এর মধ্য দিয়ে উচ্চ আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।’

এ বিষয়ে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমকে একাধিকবার ফোন দিল তিনি ফোন রিসিভ করেন নাই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar