1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পরিত্যাক্ত বাঁশঝাড় থেকে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

পরিত্যাক্ত বাঁশঝাড় থেকে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২২৯ জন খবরটি পড়েছেন

বোয়ালমারী প্রতিনিধি। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গ্রামের একটি পরিত্যাক্ত বাঁশঝাড় থেকে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে উজজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের জনৈক আবু বক্কর শেখের বাঁশবাগান থেকে গুলিগুলো উদ্ধার করে পুলিশ। গুলিগুলো থ্রি নট থ্রি রাইফেলের বলে থানা সূত্রে জানা গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশ জানায়, উপজেলার রাজাপুর পূর্বপাড়া গ্রামের আবু বক্কর শেখ তার বাঁশবাগানে থাকা একটি কাঠের গাছ স্থানীয় গাছ ব্যবসায়ী লাকির কাছে বিক্রি করেন। ওই গাছ ব্যবসায়ী শনিবার সকালে গাছটি কেটে নেন। এরপর গাছের গোড়া তুলতে গিয়ে শ্রমিকেরা ২ ফুট মাটির নিচে মরিচাধরা একটি লোহার বাক্স পান। বাক্সটি খুললে এর ভেতরে মরিচাধরা গুলি দেখতে পেয়ে শ্রমিকেরা ট্রিপল নাইনে ফোন করে।

পরে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিসহ বাক্সটি জব্দ করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী সার্কেল) মো. মিজানুর রহমান, বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ৩৪০ রাউন্ড গুলি রাজাপুর গ্রামের একটি বাঁশঝাড়ের মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। সেগুলো অকেজো এবং মরিচা ধরা। গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। খবর পেয়ে গুলিগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar