1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইসরায়েলের কাছে প্রায় ১৫ কোটি মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

ইসরায়েলের কাছে প্রায় ১৫ কোটি মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ জন খবরটি পড়েছেন

মার্কিন যুক্তরাষ্ট্র ১৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র ইসরায়েলের কাছে বিক্রির অনুমোদনের ঘোষণা দিয়েছে। কংগ্রেসের পর্যালোচনা ছাড়া জরুরি পরিস্থিতি দেখিয়ে শুক্রবার এ অনুমোদন দেয়া হয়।
এই মাসের শুরুতেও জরুরি ভিত্তিতে বিশেষ অধিকার প্রয়োগ করে ইসরাইলের কাছে ১৪ হাজার ট্যাঙ্কের গোলা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইসরাইলের অনুরোধে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
বিবৃতিতে আরো বলা হয়েছে,  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জরুরি পরিস্থিতির কারনে ইসরাইল সরকারের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রির প্রয়োজনীতার বিষয় নিশ্চিত হওয়ায় কংগ্রেসের পর্যালোচনা উপেক্ষা করা হয়েছে।
মার্কিন সেনাবাহিনীর মজুদ থেকেই অস্ত্রগুলো সরবরাহ করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এছাড়া বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরাইল এসব অস্ত্র ব্যবহার করে আঞ্চলিক হুমকি মোকাবেলাসহ নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এতে ১২শ ইসরাইলী প্রাণ হারায়। এর পর পরই ইসরাইল গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও পরে সর্বাত্মক হামলা শুরু করে। তাদের অব্যাহত হামলায় এ পর্যন্ত ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়। এদের অধিকাংশই নারী ও শিশু। বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar