1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে মাটিচাপা দেওয়া অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

মির্জাগঞ্জে মাটিচাপা দেওয়া অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ জন খবরটি পড়েছেন

ইলিয়াস হোসাইন। পটুয়াখালীর মির্জাগঞ্জে পরিত্যক্ত ভিটা (ছাড়াভিটা) থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত ১১ টার দিকে কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কলাগাছিয়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
এখন পর্যন্ত মৃত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। পরে থানা পুলিশ সিআইডিকে খবর দিলে তারা এসে আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে স্থানীয় কৃষক ফারুক মৃধা তার ধানক্ষেতে গিয়ে ফসল এলোমেলো অবস্থায় দেখতে পান। এতে তিনি রাগান্বিত হয়ে ডাকাডাকি করে তার বোন জামাই আজিজ আকনের কাছে গিয়ে বিষয়টি জানান এবং তাকে ধানক্ষেত দেখান।

তারা তখন ক্ষেতের মাঝখানে চলার পথের মতো দেখতে পেয়ে সামনের দিকে এগিয়ে গেলে ক্ষেতের শেষ মাথায় পরিত্যক্ত ভিটায় মাটিচাপা দেওয়ার মতো দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় সাগর চৌকিদারকে জানালে তিনি লোকজন নিয়ে এসে বিষয়টি দেখে সন্দেহজনক মনে হওয়ায় থানা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মাটি খুড়ে এক নারীর মরদেহ দেখতে পান। পুলিশের কাছে বিষয়টি চাঞ্চল্যকর মনে হলে তারা সিআইডিকে খবর দেন। সিআইডি এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠান।

মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা পর লাশ গুম করার জন্য মাটিচাপা দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar