1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নতুন বছরের প্রথম প্রহরে ফানুস ওড়ানোর সময় একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

নতুন বছরের প্রথম প্রহরে ফানুস ওড়ানোর সময় একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৯২ জন খবরটি পড়েছেন

রাজধানীতে নতুন বছরের প্রথম প্রহরে পৃথক তিনটি স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফানুস ওড়ানোর সময় একই পরিবারের  ৩ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক ও সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা  হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার মধ্যরাতে রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার, কামরাঙ্গীরচরে মুজিবর ঘাট ও কেরানীগঞ্জ জিনজিরা পল্লীবিদ্যুৎ এলাকায় এসব ঘটনা ঘটে। আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ  (ওসি) মো. বাচ্চু মিয়া বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কামরাঙ্গীরচরে মুজিবর ঘাট এলাকায় ফানুস ওড়ানোর সময় একই পরিবারের অঘিœদগ্ধ ৩ জন হলেন, মো. সিয়াম (১৭), মো. রাকিব (১৮) ও মো. রায়হান (১৫)। দগ্ধ অবস্থায় রাত দেড়টার দিকে তাদের ৩ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক ও সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ওসি মো. বাচ্চু মিয়া জানান, সিয়ামের শরীরে বেশি অংশ পুডে গেছে ও বাকি দু’জনের শরীরের সামান্য কিছু অংশ পুড়েছে। তিনি আরও জানান,  শরীয়তপুর জেলার জাজিরা থানার কান্দি গ্রামে দগ্ধদের বাড়ি।

অপরদিকে রোববার রাত সাড়ে ১২ টার দিকে পুরান ঢাকার নাজিরা বাজারে বিউটি লাচ্ছির পাশে একটি জুতা তৈরির দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিস ঘঁনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া একই রাতে কেরানীগঞ্জ জিনজিরা পল্লীবিদ্যুৎ এলাকায় ফানুস ওড়ানোর সময় ময়লার স্তুপে পড়ে আগুন লাগে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar