1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাপানের বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষে আগুন, নিহত ৫ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

জাপানের বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষে আগুন, নিহত ৫

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৫১ জন খবরটি পড়েছেন

জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান ও কোস্টগার্ডের বিমানের সংঘর্ষে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩৭৯ জনকে উদ্ধার করা হয়েছে। ২ জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিবিসি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কোস্টগার্ডের বিমানে থাকা ৫ জন নিহত হয়েছেন। এই বিমানটি সম্প্রতি জাপানে হওয়া শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল। জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, হানেদা বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে থাকা জাপানের কোস্টগার্ড বাহিনীর একটি বিমানের সঙ্গে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী ওই বিমানটির সংঘর্ষ হয়।

প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের সাথে সংঘর্ষের পরপরই জাপান এয়ারলাইন্সের বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানের জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে দেখা যায়।

প্রচারমাধ্যমটি জানায়, আগুন ধরে যাওয়া জাপান এয়ারলাইন্সের জেএএল—৫১৬ ফ্লাইটটি ৪০০ জন যাত্রী নিয়ে হোক্কাইডো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। হানেদা বিমানবন্দরে অবতরণের সময় এটি দুর্ঘটনার কবলে পড়ে।

১৯৮৫ সালের পর থেকে জাপানে এটি সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ওই সময় দেশটির গুনমা অঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৫২০ জন যাত্রী নিহত হন ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar