1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখেলায় ট্রাকের ধাক্কায় ভারসাম্যহীন যুবকের মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

শরণখেলায় ট্রাকের ধাক্কায় ভারসাম্যহীন যুবকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৫৩ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি। বাগেরহাটের শরণখোলায় ট্রাকের ধাক্কায় মানষিক ভারসাম্যহীন এক ৩০ বছরের যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হাসপাতাল ও পথচারীদের সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারস্থ শহীদ মিনার সংলগ্ন এলাকায় মানষিক ভারসাম্যহীন ৩০ বছরের এক যুবক দাড়িয়ে ছিলেন। এ সময় ওই এলাকায় রায়েন্দা বাজারের মালামাল বহনকারী একটি ট্রান্সপোর্টের ট্রাকের ড্রাইভার অসাবধানতা বসত গাড়ী ঘুরানোর চেষ্টা করলে তা ওই ভারসাম্যহীন যুবকের গায়ে ধাক্কা লাগলে সে শহীদ মিনারের দেয়ালের সাথে মাথায় প্রচন্ড আঘাত পায়। মাথায় গুরুতর আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। পরে পথচারীরা উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. আসফাক হোসেন জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটেছে। তবে কোন ট্রান্সপোর্টের ড্রাইভার ধাক্কা দিয়েছে তা জানা যায়নি।

এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং তাকে রায়েন্দা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar