1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিশু সন্তানকে পুড়িয়ে হত্যা করছে পাষন্ড বাবা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

শিশু সন্তানকে পুড়িয়ে হত্যা করছে পাষন্ড বাবা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৬৬ জন খবরটি পড়েছেন

মায়ের কোল থেকে তুলে এনে আট বছরের সন্তান আরিফ বিল্লাহকে পুড়িয়ে হত্যা করেছে তার বাবা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহষ্পতিবার (৪ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার আগরদাাঁড়ি ইউনিয়নের ধলবাড়িয়া মাঠপাড়ার আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা হত্যাকারী ইয়াছিন আলীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ধলবাড়িয়া মাঠপাড়ার রোকেয়া খাতুন জানান, সদর উপজেলার চুপড়িয়া গ্রামের নূর ইসলামের ছেলে ইয়াছিন আলীর সাথে তার ১০ বছর আগে বিয়ে হয়। তিন বছর আগে ধলবাড়িয়া মাঠপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পান তিনি। এরপর থেকে একমাত্র সন্তান আরিফ বিল্লাহসহ স্বপরিবারে তারা সেখানে বসবাস করে আসছেন। আরিফ বিল্লাহ ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বির্দ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়াশুনা করে।

রোকেয়া খাতুন আরো বলেন, তার স্বামী মাদকাসক্ত ও অস্ত্র মামলার আসামি। এ নিয়ে স্বামীর সঙ্গে তার বিরোধ লেগেই থাকতো। মঙ্গলবার স্বামী তাকে মারধর করলে আরিফকে নিয়ে তিনি তার নানা ধুলিহর গ্রামের ইজ্জত আলীর বাড়িতে আশ্রয় নেন। বৃহষ্পতিবার নানার বাড়ি থেকে আরিফকে নিয়ে চলে আসে ইয়াছিন। পরে আর মোবাইলে যোগাযোগ হয়নি। বৃহষ্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে মোবাইল ফোনে খবর পান যে তাদের বাড়ি আগুনে পুড়ে গেছে। তাৎক্ষণিক স্বজনদের নিয়ে বাড়িতে এসে তিনি জানতে পারেন যে তার ছেলেকে ঘরের মধ্যে হত্যা করে দরজা লাগিয়ে বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়েছে তার স্বামী। যেহেতু আগুন লাগানোর পর ওই বাচ্চার কোনো কান্না বা চিৎকার কেউ শুনতে পায়নি তাই ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ ঘরের মধ্যে রেখে দরজায় ছিকল তুলে দিয়ে বাইরে থেকে আগুন দেয়া হয়েছে। পরে স্থানীয় লোকজন তার স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আরিফ বিল্লাহের দাদী মলুদা খাতুন জানান, ইয়াছিন তার ছেলেকে হত্যা করে ঘরে আগুন লাগিয়ে তার মামার বাড়ি আগরদাড়িতে যায়। সেখানে সে তার ছোট ভাই মামুনের পোষা ময়না পাখিটি ডানা ছিড়ে মেরে ফেলে। ভাই মামুনকে লাঠি দিয়ে পেটায় ইয়াছিন। একপর্যায়ে তার মামা তুহিন ও খালা শেফালী ছুটে এলে তাদেরকেও মারধর করে ইয়াছিন। পরে তুহিনের ছেলে আকাশ এসে ইয়াছিনকে লাঠি দিয়ে আঘাত করলে সে পড়ে যায়। পরে ইয়াছিনকে ছিকল দিয়ে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করা হয়।

ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রোকন আল জামান জানান, আরিফ বিল্লাহ এবার দ্বিতীয় শ্রেণীতে পড়াশুনা করে।

স্থানীয় মতিয়ার রহমান জানান, সুমন ৯৯৯ এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে আসে। তবে ফায়ার ব্রিগ্রেড আসে সকালে। রাতেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ঘাতক বাবা ইয়াছিন আলীকে আটক করা হয়েছে। ছেলেটির দেহ পুড়ে কঙ্কাল হয়ে গেছে। চেনা যাচ্ছে না। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। স্বা,আ,

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar