1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৬৭ জন খবরটি পড়েছেন

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে দগ্ধ আটজনের অবস্থাই আশঙ্কাজনক। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তারা। আগুনে পুড়ে চারজনের মৃত্যু হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার রাত ৯টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। আগুন দেওয়ার অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের আট নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৬ জানুয়ারি) শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সংবাদ সম্মেলনে জানান, তাদের সবারই অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেসে আগুনে দগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। একজনের শরীরের ৯ শতাংশ পুড়ে গেছে। সবাই মানসিক ট্রমার মধ্যে রয়েছেন।

তিনি আরও বলেন, আসিফ মোহাম্মদ খান নামে একজন রোগীর শরীরে ৮ শতাংশ দগ্ধ হয়েছে। নাফিজ আলম নামে আরেকজনের ৫ শতাংশ পুড়েছে। এ দুজনসহ বাকিদের শ্বাসনালী পুড়ে গেছে। সবাইকেই আমরা পর্যবেক্ষণে রেখেছি।

রাজধানীর গোপীবাগে চলন্ত বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়া হয় বগির ভেতর থেকে। তবে কে বা কারা আগুন দিয়েছে, সেটি আমরা নিশ্চিত নই। ‘চ’ বগির মাঝখানের বা পাশে প্রথম আগুন জ্বলে ওঠে। এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় নাশকতার অভিযোগে মামলা দায়ের করবে রেলওয়ে কর্তৃপক্ষ। মামলার তদন্তে রহস্য উন্মোচন হবে।

শনিবার দুপুরে নাশকতার শিকার বেনাপোল এক্সপ্রেস ট্রেন পরিদর্শন শেষে রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নাশকতার ঘটনা সমন্বিতভাবে তদন্ত করা হচ্ছে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ঘটনাও সব সংস্থা মিলে তদন্ত করা হবে। যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar