1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মায়ের উপর অভিমানে ৫ম শ্রেনীর শিক্ষার্থীর আত্মহত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

মায়ের উপর অভিমানে ৫ম শ্রেনীর শিক্ষার্থীর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৫৩ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম, দেবহাটা প্রতিনিধি । দেবহাটায় মায়ের উপর অভিমান করে ৫ম শ্রেনীতে পড়ুয়া এক শিশু পুত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিশুটির বাড়ি দেবহাটা উপজেলার উত্তর সখিপুর গ্রাামে। মৃত শিশুটির নাম তৌফিক হোসেন (১২)। তার পিতার নাম আমজাদ হোসেন। তিনি উপজেলার সখিপুর বাজারের মুদি ব্যবসায়ী।

নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, তৌফিক মঙ্গলবার সকালে স্কুলে যাবে না বলে মায়ের সাথে ঝামেলা করে ঘরের দরজা আটকে ভিতরে বসে থাকে। এছাড়া গত বছর ৪র্থ শ্রেনীতে তার রোল নং ছিল ৫ আর এবছর তার রোল হয়েছে ৬। এজন্য নিহত তৌফিকের মন ভাল ছিলনা। এবিষয়ে এর আগেও ঝামেলা করে ঘরের দরজা আটকে রেখে বসে থাকতো আবার কিছু সময় পওে সে বের হতো। সেই জন্য মঙ্গলবারেও পরিবারের সবাই মনে করেছিল তার অভিমান কমে গেলে সে ঘর থেকে বের হয়ে আসবে। আর এই খোঁজ না করাটাই কাল হয়েছে শিশুটির জন্য।

পরবর্তীতে যখন দুপুরের দিকে তাকে গোসল করার জন্য ডাকা হয় তখন ভিতর থেকে কোন সাড়া না পাওয়া গেলে ঘরের জানালা ভেঙ্গে দেখা যায় ফ্যানের সাথে তৌফিকের নিথর দেহ ঝুলে আছে। পরবর্তীতে এলাকার লোকজনের সহযোগিতায় পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে বের করে তাকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এবিষয়ে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, নিহত শিশুটির পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় সে গত কয়েকদিন ধরে মানষিক কষ্টে ছিল। এনিয়ে তার মন খারাপ থাকায় সে স্কুলে যেতে চাইছিলনা। শিশুটির পিতা মুদি দোকানের ব্যবসা করেন। মঙ্গলবার সে অভিমান করে ঘরের মধ্যে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে।

সখিপুর চেয়ারম্যান আরো জানান, মৃত তৌফিক তার পিতা মাতার একমাত্র পুত্র সন্তান ছিল। তারা ৪ ভাইবোনের মধ্যে বড় তিনটি বোন আছে। এ হ্নদয় বিদারক ঘটনায় নিহতের পরিবারসহ এলাকাবাসীর মধ্যে শোক বিরাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar