1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাটকেলঘাটায় মোটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

পাটকেলঘাটায় মোটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২১০ জন খবরটি পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি। জেলার পাটকেলঘাটায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে অভিকুমার দে (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এসময় আহত হয়েছেন আরও দুই জন। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

আজ রোববার  (১৪ জানুয়ারি) উপজেলার ভৈরবনগর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

অভিকুমার পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের তপন কুমার দের ছেলে। তিনি তালা সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং   পাটকেলঘাটা বাজারের মোহনলাল ডাক্তারের ফার্মেসিতে খণ্ডকালীন কাজ করতেন ।

যারা আহত হয়েছেন- কুমিরার কদমতলা গ্রামের কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০) ও খলিষখালীর কাটাখালী গ্রামের উত্তম মন্ডলের ছেলে শিমুল মন্ডল (২১)।

কুমিরা ইউনিয়ন পরিষদের সদস্য মফিদুল ইসলাম ও খলিষখালী এলাকার প্রবীর মল্লিক জানান, তিন বন্ধু মোটরসাইকেল করে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। ভৈরবনগর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলো একটি বাইসাইকেল। মোটরসাইকেলটি এসে বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী অভি। পরে স্থানীয়রা শিমুল ও আসিফকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar