1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে দুই কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

বাগেরহাটে দুই কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৫৩ জন খবরটি পড়েছেন

মোঃনাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি। বাগেরহাটের দুই কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় মো. শাকিল সরদার (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ফকিরহাটের জারিয়া এলাকা থেকে শাকিলকে গ্রেফতার হয়। সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শাকিল সরদার ফকিরহাট সদর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি। এদিকে শাকিলকে গ্রেফতার করলেও অপর আসামি মেহেদী হাসান (২০) পলাতক রয়েছেন। এর আগে নির্যাতিত এক কলেজছাত্রী বাদী হয়ে ফকিরহাট থানায় ওই দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেফতার শাকিল সরদার ফকিরহাট উপজেলার জারিয়া-চৌমাথা এলাকার মোস্তাব সরদারের ছেলে। অন্য আসামি মেহেদী হাসান একই এলাকার সেখ মাসুমেল হকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শনিবার বিকালে দুই বান্ধবী চাচাতো ভাই ও তার বন্ধুর সঙ্গে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ঘুরতে যায়। পরে রামপাল থেকে রাত ১১টার সময় বাগেরহাট খানজাহান আলী মাজারে ঘুরতে যায়। রাত ১২টা ১০ মিনিটে তারা দুটি মোটরসাইকেলে বাগেরহাট থেকে খুলনার দিকে রওনা দেয়। ফকিরহাটের জারিয়া চৌমাথা এলাকায় একটি মোটরসাইকেলে ত্রুটি দেখা দেয়। এ সময় ছাত্রলীগ নেতা শাকিল ও মেহেদী হাসান এক মোটরসাইকেলে থাকা তরুণীর ওড়না টেনে ধরে। এতে ওই কলেজছাত্রী ও তার বন্ধু রাস্তার উপর পড়ে যায়।

বিষয়টি দেখতে পেয়ে অন্য মোটরসাইকেলের চালক ও কলেজছাত্রী মোটরসাইকেল থেকে নেমে যায়। মোটরসাইকেলের ছাত্রী ও তাদের বন্ধু তরুণ কোনো কিছু জানতে চাওয়ার আগেই শাকিল ও মেহেদী তাদের মারধর করতে থাকেন। একপর্যায়ে ছাত্রীদের সঙ্গে থাকা এক তরুণ পালিয়ে যেতে সক্ষম হয়। শাকিল ও মেহেদী তরুণ-তরুণীদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে শাকিল ও মেহেদী ওই ছাত্রীদের পার্শ্ববর্তী চায়ের দোকানের ভিতরে নিয়ে যায়। একজনকে চায়ের দোকানের বেঞ্চির উপর এবং অন্য জনকে পার্শ্ববর্তী দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে।

পরবর্তীতে ধর্ষণকারীরা দুই ছাত্রী ও তরুণকে পার্শ্ববর্তী জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে নিয়ে যায়। সেখানে নিয়ে আবারো ধর্ষণ করা হয়। ঘটনার কথা কাউকে না বলার জন্য হুমকি-ধমকি দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়। এর মধ্যে আগে পালিয়ে যাওয়া তরুণ ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar