1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ট্রেন-ট্রাকের সংঘর্ষ,ট্রেনের ইঞ্জিন ও বগি বিকল,চূর্ণবিচূর্ণ ট্রাক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

অভয়নগরে ট্রেন-ট্রাকের সংঘর্ষ,ট্রেনের ইঞ্জিন ও বগি বিকল,চূর্ণবিচূর্ণ ট্রাক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৭১ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে– খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশী কাঁথা ট্রেনটি নওয়াপাড়া রেল স্টেশনের অদূরে আলীপুর নামক স্থানে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে অরক্ষিত রেলক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকটি ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এসময় রেলের ইঞ্জিন ও একটি বগি অকেজো হয়ে পড়ে। রেলওয়ে কর্তৃপক্ষের চেষ্টায় চার ঘন্টা বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে আবার রওয়ানা হয়। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় এ দূর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রেলওয়ের হাবিলদার এনামুল হক জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশী কাঁথা ট্রেনটি নওয়াপাড়ার আলীপুর নামক রেলক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। যার ফলে সম্পূর্ণভাবে ট্রাকটি ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। এর ফলে ট্রেনের ইঞ্জিনের বগিসহ দুটি বগি অকেজো হয়ে পড়ে। পরে খুলনা থেকে পাওয়ার ইঞ্জিন এনে চারঘন্টা পর পুনরায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। তিনি আরো জানান, দূর্ঘটনাস্থলে ট্রাকটির চালক বা হেলপারকে পাওয়া যায়নি।

নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মাসুদ রানা রনি জানান, অল্পের জন্য রেহাই পেয়েছে বাংলাদেশ রেলওয়ের নকশী কাঁথা ট্রেনটি। দূর্ঘটনার পর খুলনা রেলওয়ে স্টেশন থেকে নতুন করে পাওয়ার ইঞ্জিন এনে পুনরায় সেটাকে সংযোজন করে চারঘন্টা বিলম্বের পর ট্রেনটি চালু করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar