দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি । দেবহাটার ঢেপুখালি ভূমিহীন পল্লীতে ভোর রাতে আতঙ্ক সৃষ্টি করে লুটপাট এবং জমি দখলের চেষ্টার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পুলিশ জানাই, বৃহস্পতিবার (১৮ ই জানুয়ারি) দিবাগত ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঢেপুখালি এলাকায় এ ঘটনা ঘটে।
দেবহাটার এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব নুরুস সালাম সিদ্দিক নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মোঃ গোলাম আজম, এএসআই (নিঃ) আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ ১৮ জানুয়ারি সকাল অুনমান ০৫.৩০ ঘটিকার সময় দেবহাটা থানার ঢেপুখালী গ্রাম থেকে স্থানীয় জনগনের সহায়তায় কালীগঞ্জ, সন্ন্যাসির চক-মৃত রুপচাঁদ গাজীর ছেলে ভূমি দস্যু বাহিনীর প্রধান আসামী ১. রুহুল আমিন গাজী(৬৫) বর্তমান: গ্রাম- কালাবাড়িয়া, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাসহ তার অন্যান্য সহযোগী দেবহাটা কালাবাড়িয়া,গ্রামের পিতা-মৃত শহিদুল ইসলামের ছেলে ২. তানভীর হোসেন সজিব(২১) রুহুল আমিন গাজীর স্ত্রী ৩. তানিয়া বেগম(৪০)
,কালাবাড়িয়া গ্রামের মৃত ইছা শেখের ছেলে ৪. মোঃ হোসেন আলী(৪০) দেবহাটা দক্ষিন পারুলিয়া (দিঘিরপার)নুর ইসলামের ছেলে
৫. সজিব হোসেন(১৯), কালীগঞ্জ উপজেলা ইন্দ্রনগর গ্রামের হোসেন আলীর ছেলে
৬. মোঃ রায়হান শেখ (১৯) বর্তমান: গ্রাম- কালাবাড়িয়া, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, দেবহাটা মাঝ পারুলিয়া পিতা-মোঃ খালেকের ছেলে ৭. মোমিন হোসেন(২৩) কালীগঞ্জ উপজেলা সোনাতলা গ্রামের মাদার গাজীর ছেলে ৮. মনসুর গাজী(৬৮) দেবহাটা উত্তর সখিপুর গ্রামের নেচার আলীর ছেলে
৯. সজিব হোসেন(১৯)ধোপাডাঙ্গা,নজরুল ইসলামের ছেলে ১০. তৈয়বুর রহমান(১৯) সখিপুর আজারুল চৌকিদারের ছেলে ১১. তাজমির হোসেন(২১)উত্তর সখিপুর শফিকুল ইসলাম এর ছেলে ১২. সাকিব হোসেন(১৯) মাঝ সখিপুর,রবিউল ইসলাম এর ছেলে ১৩. মারুফ হোসেন(২১), কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের মনসুর আলী স্ত্রী ১৪. ফিরোজা খাতুন (৫৫)কালিগঞ্জ উপজেলা ইন্দ্রনগর গ্রামের ভূমিদস্য আবুল হোসেনের স্ত্রী ১৫. রোকেয়া খাতুন(৪৮)কালা বাড়িয়া রায়হানের স্ত্রী ১৬. বৃষ্টি খাতুন(১৯) জোর পুর্বক ভূমি দখলের চেষ্টাকালে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানর মামলা নং-০৮(০১)২৪ রুজু করা হয়েছে।
আসামীরা উত্তেজিত জনতাকর্তৃক জখম প্রাপ্ত হওয়ার কারনে ০৯ জন আসামীকে মেডিকেল কলেজ হাসপাতাল সাতক্ষীরায় চিকিৎসাধীন আছে। অন্য ০৭জন আসামীদেরকে ১৯জানুয়ারি আদালতে প্রেরণ করা হয়েছে।