1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রাম কৃষি বিভাগ থেকে চুরিকৃত জেনারেটর পুনরুদ্ধারে কৃষকদের মানব্বন্ধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

কুড়িগ্রাম কৃষি বিভাগ থেকে চুরিকৃত জেনারেটর পুনরুদ্ধারে কৃষকদের মানব্বন্ধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৫৪ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল,হাসান কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) থেকে অর্ধ কোটি টাকা মূল্যের জেনারেটর চুরির ঘটনায় মানববন্ধন করেছে কৃষকরা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১টা হতে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচ শতাধিক কৃষক।

মানববন্ধনে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রব সরকার রাজু, কুড়িগ্রাম কৃষকলীগের আহ্বায়ক অ্যাডভোকেট মমিনুর রহমান মমিন, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদের, কুড়িগ্রাম পৌরসভার মহিলা কাউন্সিলর সহিরন বেগম, চাষী নূরনবী সরকার, কৃষক শামীম আহমেদ, রেজাউল করিম রেজা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে চুরি যাওয়া জেনারেটর পুনরুদ্ধার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, ২০২২ সালের জুন মাসে কুড়িগ্রাম অফিসের সাবেক উপপরিচালক আব্দুর রশিদ (বর্তমানে অবসরে), সাবেক ক্যাশিয়ার আব্দুল আজিজসহ কয়েকজন কর্মচারী যোগসাজশে জেনারেটরটি বিক্রি করে দেন। প্রমাণ মেটাতে অফিসের সিসি ক্যামেরা বন্ধ রাখাসহ জেনারেটরের নথিপত্র সম্বলিত ফাইলও সরিয়ে ফেলা হয়। জেনারেটরের কক্ষ থেকে আলামত আড়াল করতে কক্ষটি একজন কর্মচারীকে বসবাসের জন্য বরাদ্দ দেওয়া হয়।

বিষয়টি প্রকাশ হলে পরিস্থিতি সামাল দিতে অরেকটি ছোট জেনারেটর রেখে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এ নিয়ে কয়েকজন উপসহকারী কৃষি কর্মকর্তা ও সংক্ষুদ্ধ কৃষক পরবর্তী উপপরিচালক ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেন। তবে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বদলে অভিযোগকারীদের কুড়িগ্রাম থেকে বদলি করা হয়।

তদন্তে জেনারেটর চুরির সত্যতা মিললেও শেষ পর্যন্ত বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে পড়ে জেলার কৃষকরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar