1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোড়েলগঞ্জে দুই মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

মোড়েলগঞ্জে দুই মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৯১ জন খবরটি পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি। মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞ্যহাটি গাবগাছিয়া এলাকা থেকে পারভীনা বেগম (৪৫) ও বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর পানিঘাট এলাকা থেকে ইসকেন্দার শেখ (৬০) নামের একজন জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পারভীনা বেগম গাবগাছিয়া গ্রামের মজিবর রহমান সেখের স্ত্রী আর ইসকেন্দার সেখ বাগেরহাট সদর উপজেলার রহিমাবাদ গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক (এসআই) সৈয়দ বাবুল আক্তার সংশ্লিষ্ট থানা পুলিশের বরাত দিয়ে জানান, মঙ্গলবার মোড়েলগঞ্জ উপজেলার গাবগাছিয়া গ্রামের ওই বাড়ি থেকে পারভীনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রাতে পারভীনার মেয়ে হাফসা খাতুনকে হাত-পা বেধে দুর্বৃত্তরা তাদের বাড়ির মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে ঘরে ঢুকে হাফসা খাতুনকে উদ্ধার করে। পরে দেখতে পায় পারভীনা বেগম মৃত অবস্থায় পড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে চোরদের ভয়ে পারভীনা বেগম ষ্ট্রোক করে মারা গেছে। অপরদিকে, ১৯ জানুয়ারি খালে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ইসকেন্দারের মরদেহ মঙ্গলবার পাশ্ববর্তী বিষ্ণুপুর ইউনিয়নের পানিঘাট এলাকায় খালে ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করেছে। পৃথকভাবে উদ্ধার হওয়া দুইটি মরদেহের ময়নাতদন্ত করতে লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar