1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চীনে ভূমিধসে নিহত ২০,নিখোঁজ ২৪ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

চীনে ভূমিধসে নিহত ২০,নিখোঁজ ২৪

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৬৫ জন খবরটি পড়েছেন

চীনের ইউনান প্রদেশের ভূমিধসে মৃত মানুষের সংখ্যা বেড়ে ২০ হয়েছে। নিখোঁজ আরও ২৪ জন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তীব্র ঠান্ডা আবহাওয়াতেও উদ্ধারকাজ চলছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া আজ বুধবার এ কথা জানিয়েছে।
গত সোমবার স্থানীয় সময় সকাল ছয়টার কিছু আগে ঝাওতংয়ে ভূমিধসের ওই ঘটনা ঘটে। এতে চাপা পড়েন বেশ কয়েকজন।প্রাথমিক তদন্তে দেখা গেছে, একটি খাড়া পাহাড়ের অংশ ধসে পড়েছে। নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, ধসে পড়া পাহাড়ের ওই অংশ প্রায় ১০০ মিটার প্রস্থ। এর উচ্চতা ৬০ মিটারের মতো।

ঘটনাস্থলের আশপাশ থেকে ৫০০ জনের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় এক হাজার উদ্ধারকর্মী সেখানে কাজ করছেন।

প্রেসিডেন্ট সি চিন পিং সর্বাত্মকভাবে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন। এ ছাড়া উপপ্রধানমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

ফায়ার সার্ভিসের কর্মী লি শেংলং সিনহুয়াকে বলেন, রাতভর উদ্ধার অভিযান চালানো হয়েছে।

গ্রামবাসীর মধ্যে একজন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বেশির ভাগ বাসিন্দাই হয় বৃদ্ধ অথবা শিশু। অন্য এক বাসিন্দা স্থানীয় সংবাদমাধ্যম জিমু নিউজকে বলেন, সোমবার সকালে লোকজন ঘুমিয়ে থাকার সময় ভূমিধসের ঘটনাটি ঘটে।

এর আগে ২০১৩ সালের জানুয়ারিতে একই এলাকায় ভূমিধসে অন্তত ১৮ জন নিহত হয়েছিলেন।

এদিকে সোমবার দিবাগত রাত ২টার দিকে চীনের জিনজিয়াংয়ে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু এলাকায় বিদ্যুৎ–সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।প্রথম আলো

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar