1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মিষ্টি খাওয়ার অপরাধে বাবার হাতে ছেলে খুন! - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

মিষ্টি খাওয়ার অপরাধে বাবার হাতে ছেলে খুন!

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২১৪ জন খবরটি পড়েছেন

বগুড়ার শিবগঞ্জে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বাবার হাতে ছেলে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত ব্যক্তির নাম ফারাজ আলী (২৫)। তিনি উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের সোহরাব হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) জিল্লুর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, বুধবার দুপুরে ফারাজের ঘরে রাখা মিষ্টি খায় তাঁর ছোট ভাই। এতে ফারাজ রাগ করে ছোট ভাইয়ের উপর চড়াও হলে তাঁর মা ছুটে আসে। এসময় ফারাজ তাঁর মায়ের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে ফারাজের বাবা সোহরাব আলী ঘটনাস্থলে এসে ফারাজের মাথায় ভুলবশত কাঠের বাটাম দিয়ে আঘাত করলে মাটিতে লুটে পড়ে ফারাজ। পরে, তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান,  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফারাজের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে ভর্তি করানোর পরামর্শ দেন। পরে বৃহস্পতিবার সকালে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় ফারাজের।

ইন্সপেক্টর জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। এছাড়া কোন মামলাও এখনও হয়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar