1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক ভারত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক ভারত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৪১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে বাস করেন ৫৪ বছর বয়সী ভারত। ভিক্ষা করে মাসে ৬০ থেকে ৭৫ হাজার টাকা আয় করেন তিনি। মুম্বাইয়ের মতো জায়গায় ফ্ল্যাট কিনেছেন। তার মোট সম্পদের পরিমাণ ৭.৫ কোটি টাকা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা। বিশ্বের সবথেকে ধনী ভিক্ষুক মনে করা হয় তাঁকে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা যায়, চার দশকের বেশি সময় ধরে ভিক্ষা করছেন তিনি। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস রেলওয়ে স্টেশন কিংবা আজাদ ময়দানের মতো স্থানে ভিক্ষা করেন তিনি। প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা ভিক্ষা করে রোজগার হয় দুই থেকে আড়াই হাজার রুপি। ভারত ছুটির দিনেও ভিক্ষা করেন।

ভারতের সম্পদের মধ্যে আছে দুই বেডরুমের একটি ফ্ল্যাটও। ফ্ল্যাটটিতে তাঁর সঙ্গে থাকেন বাবা, ভাই, স্ত্রী ও দুই ছেলে। ছেলেদের একটি ভালো স্কুলে পড়িয়েছেন ভারত। তাঁর পরিবারের অন্য সদস্যরা একটি স্টেশনারি দোকান চালান।

এছাড়া দুটি দোকান রয়েছে ভারতের। দোকানভাড়া থেকে তাঁর মাসিক আয় ৩০ হাজার রুপি।

এত এত সম্পদের কারণেই ভারতকে বলা হয় ‘বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক’। তবে তাঁর পরিবারের এই পেশা পছন্দ না। এমন অসম্মানের কাজ তাঁরা ছেড়ে দিতে বলেছেন বহুবার। কিন্তু ভারতের ভাষ্য, তিনি অভাবের জন্য ভিক্ষা করেন না বরং পেশা হিসেবে উপভোগ করেন। তাই ভিক্ষা চালিয়ে যেতে চান। নিজেকে নিয়ে তিনি রীতিমতো গর্বিত। শেয়ারনিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar