চলতি মাসের প্রথম দিকে ভূমিকম্পে কেঁপে উঠে তাইওয়ান। এর রেশ কাটতে না কাটতেই এবার আবারও দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। স্থানীয় সময় সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এসব কম্পন অনুভূত হয়। সোমবার এক রাতেই সেখানে ৮০ বার কেঁপে উঠে তাইওয়ান। এতে দুটি ভবন ধসে পড়ে। কোনো নিহতের তথ্য পাওয়া যায়নি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, সোমবার রাত থেকেই থেমে থেমে ভূমিকম্প অনুভূত হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত ৮০ বারের বেশি কম্পন শনাক্ত করে আবহাওয়া বিভাগ। সবচেয়ে বড় কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৩। পূর্ব উপকূলে এই কম্পনে তেমন ক্ষতি হয়নি।
সোমবার ও মঙ্গলবারের এসব কম্পনে তাইপের ভবনগুলো কেঁপে উঠে। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নি পোস্ট বলছে, এই কম্পনে দুটো ভবন ধসে পড়া ছাড়া আর বড় কোনো ক্ষতি হয়নি।
এর আগে গত ৩ এপ্রিল তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উৎপত্তিস্থল হুয়ালিয়েন শহরে। সেখানকার বেশ কিছু ভবন ধসে পড়েছে। রাস্তাঘাট ও রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মূল শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে প্রত্যন্ত অঞ্চল। এতে ১৪ জন নিহত হয়।
এই ভূমিকম্পের পর থেকে দেশটিতে একের পর এক কম্পন অনুভূত হচ্ছেই। আগামী কয়েক মাস এই কম্পন থাকবে বলে জানা যায়। ইনকিলাব