1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পেরুর পাহাড়ি রাস্তার বাস খাদে পড়ে নিহত ২৪ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

পেরুর পাহাড়ি রাস্তার বাস খাদে পড়ে নিহত ২৪

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২২২ জন খবরটি পড়েছেন

পেরুর উত্তরাঞ্চলে একটি পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু এবং অনেক লোক আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এ কথা জানিয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে বলেছেন, কাজামার্কার আন্দিয়ান অঞ্চলে গর্তযুক্ত ও ভাঙাচোরা রাস্তায় রবিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। ‘এতে বাসটি প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীর একটি গহ্বরে পড়ে যায়।’ প্রাথমিক হিসাবে ২৩ থেকে ২৫ জনের মৃত্যুর কথা জানানো হয়।
পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা বলেন, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর ধারে পড়েছিল এবং আরোহী কয়েকজন পানিতে ভেসে গেছে।

উদ্ধারকারী এবং দমকলকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সেলেনডিন পৌরসভা ৪৮ ঘন্টার শোক ঘোষণা করেছে। অনেক মানুষ দুর্ঘটনাস্থলের কাছে একটি পুলিশ স্টেশনে জড়ো হয়েছে, তারা অনেকে প্রিয়জনের জন্য কাঁদছিল। দ্রুত গতি, রাস্তার খারাপ অবস্থা, রাস্তায় চলাচলের সংকেতের অভাব এবং ট্রাফিক নিয়মের দুর্বল প্রয়োগের কারণে পেরুর রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত বছর, দেশটিতে ট্রাফিক দুর্ঘটনায় ৩,১০০ জনেরও বেশি মৃত্যু নিবন্ধিত হয়েছে। বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar