1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইরানের প্রেসিডেন্ট কে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

ইরানের প্রেসিডেন্ট কে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৫৮ জন খবরটি পড়েছেন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী তিনটি হেলিকপ্টার বহরের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট রইসিকে বহনকারী হেলিকপ্টারটি ‘রাফ’ অবতরণ করেছে। সেখানে উদ্ধারকারী টিম পাঠানো হয়েছে। বাড়তি কোনো তথ্য দেয়া হয়নি ওই রিপোর্টে। ইরানের মিডিয়া এ নিয়ে পরস্পরবিরোধী রিপোর্ট দিচ্ছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এদিকে ইরানের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। এতে প্রেসিডেন্ট রইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের জীবন ঝুঁকিতে আছে বলে তিনি মনে করছেন। তিনি বলেন, আমরা এখনও আশাবাদী। কিন্তু যেসব তথ্য পাচ্ছি দুর্ঘটনাস্থল থেকে তাতে খুবই উদ্বিগ্ন আমরা। রিপোর্টে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

এর আগে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা রিপোর্টে বলেছে, উদ্ধারকারী এবং সহায়তাকারী টিম ঘটনাস্থলে ছুটে গেছে। সেনাপ্রধান সেনাদের নির্দেশ দিয়েছেন অভিযানে নামার। আধাঘন্টার মধ্যে দুর্ঘটনাস্থলে তাদের পৌঁছানোর কথা। কিন্তু আবহাওয়ার যে অবস্থা তাতে সেখানে পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। রাষ্ট্রীয় টিভি বলছে, ভীষণ প্রতিকূল আবহাওয়া এবং প্রচণ্ড কুয়াশায় উদ্ধারকারী টিমেরঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

এরই মধ্যে রাষ্ট্রীয় টিভিতে নিয়মিত সব প্রোগ্রাম বন্ধ করে দেয়া হয়েছে। সারাদেশে রইসির জন্য প্রার্থনা হচ্ছে তা দেখানো হচ্ছে।মানবজমিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar