1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হেলিকপ্টার থেকে সংকেত পাওয়া গেছে - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

হেলিকপ্টার থেকে সংকেত পাওয়া গেছে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৮৮ জন খবরটি পড়েছেন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানকে নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার থেকে সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছেন একজন ইরানি কর্মকর্তা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নাম প্রকাশ না করার শর্তে ওই ইরানি কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, হেলিকপ্টার থেকে সংকেত পাওয়ার পর বিশেষ দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। আমরা সুসংবাদের আশা করছি। “আমরা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে যারা ছিলেন তাদের সম্পর্কিত কোনো তথ্য এখনো নিশ্চিত করতে পারি না। তবে ,অনুসন্ধান অব্যাহত রয়েছে।

রোববার (১৯ মে) ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। ইরান সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে ক্রমেই পরিস্থিতি জটিল হচ্ছে। এখনো প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর অবস্থা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি উদ্ধারকর্মীরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, হেলিকপ্টারটি উদ্ধারে অনুসন্ধান চলছে। ঘন কুয়াশার কারণে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজ পরিচালনার পরিকল্পনা করছে।

এদিকে, ইরানি টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স বলছে, উদ্ধারকারী দলগুলো বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পেয়েছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটির একজন ক্রুর সঙ্গে যোগাযোগ রাখছেন তারা। কিন্তু এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তবে, হেলিকপ্টারটি পাওয়া যাওয়ার খবর অস্বীকার করেছে রেড ক্রিসেন্ট। রেড ক্রিসেন্ট জানিয়েছে, দুর্ঘটনার এলাকায় ৬৫টি টিম কাজ করছে।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি উত্তর-পশ্চিম ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা শহরের কাছাকাছি একটি এলাকায় দুর্ঘটনারকবলে পড়ে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদ।জাগো ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar