1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আইসিজে নির্দেশ অমান্য করে রাফাহ’য় ইসরায়েলের ব্যাপক হামলা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

আইসিজে নির্দেশ অমান্য করে রাফাহ’য় ইসরায়েলের ব্যাপক হামলা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২০৫ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আদেশ মানছে না ইসরায়েল। শুক্রবার আইসিজে রাফাহ’য় হামলা অবিলম্বে বন্ধের আদেশ দেওয়ার কয়েক মিনিট পরই সেখানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলির জঙ্গীবিমান রাফাহ শহরের কেন্দ্র সাবুরা ক্যাম্পে সিরিজ বোমা হামলা চালিয়েছে। সূত্র: আল-জাজিরা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাফাহ’র কুয়েত হাসপাতালের কাছে থাকা একজন মানবাধিকারকর্মী বিবিসিকে জানান, সাবুরা ক্যাম্পে ভয়াবহ হামলা চালানো হয়েছে। চারদিকে কালো ধোঁয়ায় ঢেকে গেছে। হামলার ভয়াবহতা এত বেশি যে হাসপাতালে অবস্থানরত উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে যেতে পারছে না।

আইসিজের আদেশে অবিলম্বে রাফাহ এলাকায় হামলা বন্ধ এবং গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দিতেও ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া গাজায় তদন্তকারীদের অবাধ প্রবেশে বাধা না দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এসব নির্দেশনা পালনের অগ্রগতির বিষয়ে এক মাসের মধ্যে আইসিজেতে ইসরায়েলকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আইসিজের আদেশের পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি মন্ত্রীরা বলছেন, ইসরায়েল এই আদেশ মানবে না। ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য বেনি গানৎজ বলেছেন, ইসরায়েল প্রয়োজন অনুযায়ী হামাসের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে। তিনি বলেন, জিম্মিদের ফিরিয়ে আনতে ও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে হামাসের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদও হামলা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar