1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঘুমন্ত দলিত শ্রমিকের মুখে প্রস্রাব করার অভিযোগ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

ঘুমন্ত দলিত শ্রমিকের মুখে প্রস্রাব করার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৫৫ জন খবরটি পড়েছেন
ছবি- সংগৃহীত

ঘুমন্ত দলিত (Dalit) শ্রমিকের মুখে প্রস্রাব করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও। যাকে ঘিরে চাঞ্চল্য লখনউয়ে (Lucknow)। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঠিক কী অভিযোগ? রাজকুমার রাওয়াত নামের এক শ্রমিক কাজশেষে বিকেলের দিকে ঘুমোচ্ছিলেন। অভিযোগে, ঠিক সেই সময়ই ওই দলিত যুবকের মুখে প্রস্রাব করে দেন অভিযুক্ত সঞ্জয় মৌর্য। বলা হচ্ছে, তাঁকে জাগাতেই নাকি এই কাজ করেন তিনি। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। যার পর থেকে দানা বেঁধেছে বিতর্ক।

ইতিমধ্যেই রাজকুমারের পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, তাদের হাতেও ভিডিওটি এসেছে। এবং তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে শিগগিরি, দাবি পুলিশের। ডিসিপি ওয়েস্ট জোন দুর্গেশ কুমার বলেছেন, ”আমাদের কাছে এই মামলা সংক্রান্ত তথ্য এসেছে। রবিবার ভিডিওটি তোলা হয়েছে। নিগৃহীতের পরিবার অভিযোগ দায়ের করেছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হবে।”

গত বছরের জুলাইয়েও একই ধরনের ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশে। এক আদিবাসী ব্যক্তির গায়ে প্রস্রাব করে দেন এক ব্যক্তি। ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার হয়েছিলেন অভিযুক্ত প্রবেশ শুক্লা। গোটা দেশে বিতর্ক শুরু হয়েছিল ভিডিও ঘিরে। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নির্যাতিতকে নিজের বাড়িতে আমন্ত্রণ করেন। তার পর তাঁর পা ধুয়ে দেন। সংবাদ প্রতিদিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar