1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কঙ্গোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ২৩ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

কঙ্গোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ২৩

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৬২ জন খবরটি পড়েছেন

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের কয়েকটি গ্রামে এক সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। ইতুরির সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগোঙ্গো শিকুদি হামলার কথা নিশ্চিত করে এসব ‘নৃশংসতা অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠী ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গো (সিওডিইসিও) বৃহস্পতিবার ও শুক্রবার জুগু অঞ্চলে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। ডিআরসির সংঘাত কবলিত পূর্বাঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সিওডিইসিও অন্যতম।

জুগুর নিয়ালি-কিলো সম্প্রদায়ের নেতা ভিটাল টাংগুলো রয়টার্সকে বলেন, অধিকাংশকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু যারা পালানোর চেষ্টা করেছে তাদের গুলি করেছে। এসব গ্রামের লোকজনের যার যা কিছু ছিল সব লুট করে নিয়ে গেছে, যাওয়ার সময় বাড়িগুলোও জ্বালিয়ে দিয়ে গেছে।

তবে হামলা চালানোর উদ্দেশ্য জানা যায়নি। কিন্তু কঙ্গোর সশস্ত্র গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে চলা প্রভাব বিস্তারের প্রচেষ্টা ও ওই অঞ্চলের সমৃদ্ধ খনিজ সম্পদের জন্য সহিংতায় লিপ্ত।

চলতি বছরের শুরু থেকেই সিওডিইসিও আরও বেশি হামলা চালাতে শুরু করেছে। এতে ইতুরির মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ জয়েন্ট হিউম্যান রাইটস অফিস (ইউএনজেএইচআরও) ।

সিওডিইসিও ও তাদের মিত্র গোষ্ঠী ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) ডিআরসির পূর্বাঞ্চলে বেসামরিকদের হত্যার অধিকাংশ ঘটনার জন্য দায়ী বলে জানিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের মার্চে প্রকাশিত এক প্রতিবেদন।

স্থানীয় বাসিন্দা ও সমাজের নেতা ড্যানিয়েল আনিকুমু জানান, যারা নিহত হয়েছে তাদের কবর দেওয়া শুরু করেছেন তারা, এদের মধ্যে গানগালা গ্রামে নিহত ১১ জনসহ সবাইকে একসঙ্গে গণকবর দেওয়া হয়েছে।

সর্বশেষ হামলার বিষয়ে সিওডিইসিওর মন্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।যুগান্তর

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar