1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গরিব বৃদ্ধের পেশার ভিডিও ভাইরালঃ অবশেষে আত্মহত্যা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

গরিব বৃদ্ধের পেশার ভিডিও ভাইরালঃ অবশেষে আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৯৮ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

প্রতাব সিংয়ের বয়স প্রায় ষাট থেকে সত্তরের ঘরে। গরিব হওয়া সত্ত্বেও এই বৃদ্ধ কারও দয়ার ওপর জীবন ধারণ করেননি। প্লাস্টিকের বোতল ও অন্যান্য বর্জ্য পদার্থ কুড়িয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তবে গ্রামের কিছু তরুণ তাকে নিয়ে ঠাট্টা-মশকরা শুরু করেন। তার বোতল কুড়ানোর ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এসব ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার ফলে অনেক মানুষ তাকে চিনতে শুরু করে। ভাইরাল ভিডিও ও অবাঞ্ছিত খ্যাতির ওপর বিরক্ত হয়ে শেষ পর্যন্ত তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
মর্মান্তিক এই ঘটনা ভারতের রাজস্থানের একটি গ্রামে ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পুলিশ বলছে, প্রতাব সিংয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি আত্মহত্যা করেন।

ভারতীয় পুলিশ জানিয়েছে, রাজস্থানের লোহাওয়াত গ্রামের কিছু যুবক প্রতাবকে নিয়ে ঠাট্টা শুরু করে। তারা তার ভিডিও তৈরি করে সামজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। ‘আপনি কি কিছু বর্জ্য কিনতে চান’, প্রায় প্রতিটি ভিডিওতে বৃদ্ধকে এই একই কথা বলতে শোনা যায়।

সামাজিক মাধ্যম এক্সে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বোতল রাখার গাড়ি নিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি প্রতাবের ভিডিও তৈরি করছেন। এ সময় তারা তাকে নিয়ে হাসাহাসি করছেন। এসবভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে আরও মানুষ তাকে চিনতে শুরু করে। ভাইরাল ভিডিও এবং অবাঞ্ছিত খ্যাতির প্রতি বিরক্ত হয়ে প্রতাব সিং আত্মহত্যা করেন।

তার মরদেহ মহাসড়কের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এই ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। এ ছাড়া তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। চ্যানেল২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar