1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতে নির্বাচিত লোকসভার স্পিকার কে আসনে বসালেন মোদী ও রাহুল - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

ভারতে নির্বাচিত লোকসভার স্পিকার কে আসনে বসালেন মোদী ও রাহুল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১২৫ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ভারতে ১৮তম লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। বুধবার (২৬ জুন) ধ্বনিভোটে এই পদে নির্বাচিত হন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ’র এই প্রার্থী। এই নিয়ে দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন বিড়লা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরে তাকে স্পিকারের আসনে বসিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বনিভোটে লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন এনডিএ’র প্রার্থী ওম বিড়লা। তার বিরুদ্ধে স্পিকার পদে নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধী জোট ‘ইনডিয়া’। বুধবার ছিল সেই ভোটাভুটি।

পরে অভিনন্দন জানান বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। পরে একসঙ্গে তারা ওম বিড়লাকে নিয়ে গিয়ে স্পিকারের আসনে বসান।

এদিকে ওম বিড়লার প্রশংসা করে মোদি বলেন, ‘আপনার কাজ অনুপ্রেরণামূলক। কোটায় মানবসেবায় কাজ করেছেন আপনি। গ্রামে গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন। গরিব মানুষদের কম্বল, ছাতা দিয়ে উপকৃত করেছেন। খেলাধুলায় অনুপ্রেরণা জোগান আপনি। আপনার নেতৃত্বে ১৭ তম লোকসভায় ইতিহাস তৈরি হয়েছে।’

তিনি দাবি করেন, ‘ভারতের ভবিষ্যতকে নতুন দিশা দেওয়ায় আপনার নেতৃত্ব ইতিহাসে জায়গা পাবে। আপনার নেতৃত্বেই ১৭ তম লোকসভায় নারী শক্তি বন্ধন, জম্মু-কাশ্মির পুনর্গঠন, ভারতীয় ন্যায় সংহিতা, ডিজিটাল পার্সোনাল ডেটা বিল, মুসলিম নারী বিবাহ অধিকার সংরক্ষণ, ট্রান্সজেন্ডার প্রোটেকশন বিলের মতো গুরুত্বপূর্ণ বিল পাস হয়ে আইন তৈরি হয়েছে।’

এর আগে অধিবেশন শুরুর আগেই বৈঠকে বসে কংগ্রেস। সেখানে বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত হওয়ার জন্য রাহুল গান্ধীকে অভিনন্দন জানানো হয়। ঢাকা পোষ্ট

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar