1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি রাজি কিয়ের স্টারমার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি রাজি কিয়ের স্টারমার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৩৯ জন খবরটি পড়েছেন

দীর্ঘ ১৪ বছর যুক্তরাজ্য শাসন করেছে কনজারভেটিভ পার্টি। এবার ক্ষমতা এলো লেবার পার্টির হাতে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দলটির নেতা কিয়ের স্টারমার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রধানমন্ত্রী হলে কিয়ের স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে রাজি বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, লেবার পার্টি তাদের ইশতেহারে বলেছিল, আমরা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যার ফলে একটি টেকসই ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের পাশাপাশি একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরাইলসহ দ্বি-রাষ্ট্রীয় সমাধান হবে। সেইসঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতিসহ সমস্ত জিম্মি মুক্তি ও গাজায় সাহায্যের পরিমাণ বৃদ্ধি করতে চায় লেবার পার্টি। এ সংঘাতের সমাধানের পক্ষে যুক্তরাজ্য।

এদিকে হামাস ইসরাইল সংঘাত ইস্যুতে গত বছর নভেম্বরে গাজায় ইসরাইলের হামলা বন্ধে যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দিয়েছিলেন স্টারমার।

ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়ানোর প্রেক্ষাপটে সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে স্টারমার বলেন, ইসরাইলের ‘আত্মরক্ষার অধিকার’ আছে। এ সময় ইসরাইলের এই হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ বলে আখ্যা দেননি তিনি।

লেবার পার্টির এই নেতা আরও বলেন, ইসরাইলসহ প্রতিটি দেশকে ‘আন্তর্জাতিক আইনের আদালতে যথাযথভাবে জবাবদিহি করাতে হবে’। প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি করা উচিত কিনা বিষয়টি পর্যালোচনা করে দেখার কথা জানিয়েছেন তিনি। যুগান্তর

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar