1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাইজেরিয়ায় স্কুল ভবনধসে ২১ শিক্ষার্থী নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

নাইজেরিয়ায় স্কুল ভবনধসে ২১ শিক্ষার্থী নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৭৪ জন খবরটি পড়েছেন

 নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুল ভবন ধসে ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। রেডক্রস ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সকালে পরীক্ষা চলাকালে রাজ্যের জোস নর্থ জেলার সেন্টস একাডেমি স্কুলের দুই তলাবিশিষ্ট ভবনটি ধসে পড়ে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রেডক্রস মুখপাত্র নুরুদ্দীন হুসাইন মাগাজি বলেছেন, এই ঘটনায় নিহত হয়েছে ২১ জন। আহত হয়েছে ৬৯জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকাপড়াদের আর্তনাদে বাতাস ভারি হয়ে উঠেছে বলে প্রত্যক্ষদর্শরী জানিয়েছেন। এদিকে তাদের উদ্বিগ্ন বাবা মা সন্তানকে হন্যে হয়ে খোঁজার  চেষ্টা করছেন।

এই প্রেক্ষিতে নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মীর পাশাপাশি নিরাপত্তা বাহিনীকেও ঘটনাস্থলে উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে। এদিকে প্লাটু রাজ্যের তথ্য কমিশনার এক বিবৃতিতে জানান, স্কুল ভবন ধসের ঘটনায় আনুমানিক ১২০ জন আটকা পড়েছে এবং আটকা পড়াদের অনেককে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। আহতদের কোনো ধরনের কাগজপত্র বা অর্থ ছাড়াই জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা দিতে হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভবন ধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বাসিন্দারা বলছেন, টানা তিনদিনের প্রবল বর্ষণের পর দুর্ঘটনাটি ঘটেছে। এছাড়া এই মর্মান্তিক ঘটনার জন্য রাজ্য সরকার স্কুলের ভবনটির দুর্বল কাঠামো এবং নদী তীরের কাছে অবস্থানকে দায়ী করেছে।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় ভবন ধস নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে গত দুই বছরে এক ডজনেরও বেশি ভবন ধসের ঘটনা রেকর্ড করা হয়েছে। দেশটিতে ২০২১ সালে অর্থনৈতিক রাজধানী লাগোসের ইকোয়ি জেলায় নিমার্ণাধীন একটি সুউচ্চ ভবন ধসে অন্তত ৪৫ জন নিহত হয়েছিল। বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar