1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশের ঘটনা টেনে এনে ক্ষমতা দখলের পাঁয়তারা- মমতা বন্দ্যোপাধ্যায় - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

বাংলাদেশের ঘটনা টেনে এনে ক্ষমতা দখলের পাঁয়তারা- মমতা বন্দ্যোপাধ্যায়

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৩৬ জন খবরটি পড়েছেন

আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনকাণ্ডে যখন তদন্ত শুরু করল সিবিআই। তখন বিরোধীদের নিশানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানলেন বাংলাদেশ প্রসঙ্গ। বললেন, ‘ভাবছে বাংলাদেশে একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। আমি বলি, আমি ক্ষমতার মায়া করি না। আমি বলি-যতদিন বাঁচব, মানুষের সেবা করে যাব। মানুষকে ন্যায়বিচার দিয়ে যাব। যার জন্য আমি ফাঁসির দাবি করেছিলাম, পুলিশকে দিয়ে অনেক কাজ করিয়েছিলাম’।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আরজিকর কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দিয়েছেন নিরপেক্ষ তদন্তের। রোববারের মধ্যে তদন্তে অগ্রগতি না হলে, সিবিআই’র হাতে তদন্তভার তুলে দেবেন বলেছিলেন মুখ্যমন্ত্রী।
তবে তার আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবারই সিবিআই’র হাতে আরজিকর কাণ্ডের তদন্তভার তুলে দেওয়া হয়।

মমতা প্রশ্ন তোলেন, ‘বলুন, কোন অ্যাকশনটা আমরা নিইনি? ১২ ঘণ্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশ ১৬৪ জনকে কাজে লাগিয়েছিল। একমাসের সিসি ফুটেজ পরীক্ষা করা হয়েছে। রোববার পর্যন্ত সময় দিয়েছিলাম। তার আগেই সিবিআইয়ের হাতে মামলা তুলে দেওয়া হল। রোববারের মধ্যে মামলার কিনারা হোক। আমরা ফাঁসি চাই।’

কী প্রতিক্রিয়া বিরোধী শিবিরে? বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘রাজ্যে যদি একটা ঘটনা ঘটত, তাহলে দুর্ঘটনাবশত ঘটে গিয়েছে এটা বোঝা যেত। সবচেয়ে বড় বিষয়, তিনি একজন নারী মুখ্যমন্ত্রী, তার রাজ্যতে সবচেয়ে বেশি নারী অপমানের শিকার হচ্ছেন। এত নারীর অপমান হয়েছে এবং প্রতিক্ষেত্রে উনি বলে দিচ্ছেন, ওই নারীর চরিত্র খারাপ ছিল। ওই মহিলার দোষ ছিল। একটা কেস কেউ বলতে পারবে, যেখানে উনি নির্যাতিতার পাশে দাঁড়িয়েছেন । প্রত্যেকবার ধর্ষণকারী কিংবা খুনি তার পাশে উনি দাঁড়িয়েছেন। এটাই দুর্ভাগ্য।’ মানবজমিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar