1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভূত তাড়াতে মুখে জুতো নিয়ে গৃহবধুকে ঘোরান হলো ৪ কিলোমিটার পথ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

ভূত তাড়াতে মুখে জুতো নিয়ে গৃহবধুকে ঘোরান হলো ৪ কিলোমিটার পথ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৪০ জন খবরটি পড়েছেন
প্রতিকী ছবি সংগৃহীত

দীর্ঘ চিকিৎসার পরেও সুস্থ হননি বাড়ির এক মহিলা সদস্য। ওঝা নিদান দিয়েছেন, ‘‘ভূতে ধরেছে ওই মহিলাকে। ভূত তাড়াতে মুখে জুতো দিয়ে ঘোরাতে হবে প্রায় ৪ কিলোমিটার পথ।’’ ওঝার নির্দেশ মতো ভূত তাড়ানোর নামে বহরমপুর শহরে এক মহিলাকে জুতো মুখে প্রায় ৪ কিলোমিটার রাস্তা হাঁটানোর অভিযোগ উঠল তাঁরই পরিবারের বিরুদ্ধে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার অন্তর্গত চুয়াপুর সুকান্তপল্লিতে। এলাকার বাসিন্দা ওই মহিলা বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। দুই সন্তানের মা ওই মহিলাকে বহরমপুর শহর এবং তার আশেপাশের এলাকায় একাধিক ডাক্তার দেখানো হলেও তাঁর মানসিক কিছু সমস্যা থেকে যায় বলে পরিবারের দাবি। তাদের আরও অভিযোগ, ওই মহিলা মাঝে মাঝেই অস্বাভাবিক আচরণ করতেন। শুক্রবার বহরমপুর শহরে দেখা যায়, এক মহিলা চামড়ার জুতো মুখে নিয়ে রাস্তা দিয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছেন। পিছনে তাঁর বাড়ির লোকেরা চিৎকার করতে করতে চলেছেন। এই দৃশ্য দেখার পরেই কয়েক জন বহরমপুর থানায় খবর দেন। পুলিশ কেএন কলেজের ঘাটের কাছে ওই মহিলাকে দেখতে পেয়ে উদ্ধার করে। সবটা শুনে চিকিৎসার জন্য তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার কথা বলা হয় পরিবারের লোকজনকে।

ওই মহিলার পরিবারের সদস্যদের দাবি, বহরমপুর শহরের কয়েক জন নামী চিকিৎসককে দেখানোর পরেও তিনি সুস্থ না হওয়ায় সম্প্রতি হাতা কলোনি এলাকায় এক কবিরাজের শরণাপন্ন হন তাঁরা। সেই কবিরাজ জানিয়েছিলেন, মহিলার শরীরে একটি ভূত বাসা বেঁধেছে। ওই কবিরাজই নিদান দিয়েছিলেন, জুতো মুখে রাস্তা দিয়ে হাঁটলে তাঁর যাবতীয় শারীরিক সমস্যা চলে যাবে। ভূতও বিতাড়িত হবে।

পরিবারের সদস্যদের আরও দাবি, বর্তমানে ওই কবিরাজ ছাড়া আর কারও কথা মহিলা শোনেন না। তাঁদের দৃঢ় বিশ্বাস, কবিরাজের কথা মতো জুতো মুখে শহর ঘোরালেই ভূত ছেড়ে যাবে। সেই বিশ্বাস থেকেই তাঁরা ওই মহিলাকে জুতো মুখে নিয়ে রাস্তা ঘোরাচ্ছিলেন। তবে পুলিশি হস্তক্ষেপে ‘ভূত তাড়ানো’র প্রক্রিয়া আর শেষ হয়নি। আনন্দ বাজার পত্রিকা

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar