1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাকিস্তানে বাস থেকে নামিয়ে ২৩ জনকে গুলি করে হত্যা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ২৩ জনকে গুলি করে হত্যা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৩৩ জন খবরটি পড়েছেন

পাকিস্তানে বাস থেকে নামিয়ে পরিচয়পত্র খতিয়ে দেখে বেছে বেছে গুলি করে ২৩ জনকে হত্যা করেছে দুষ্কৃতীরা। দেশটির এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আইয়ুব আচাকজাই বলেছেন, বেলুচিস্তান প্রদেশের একটি জেলা মুসাখাইলে রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে অন্তত ১০টি গাড়ি পুড়িয়ে দেয়। সোমবার ভোরে একটি পৃথক হামলায়, বন্দুকধারীরা বেলুচিস্তানের কালাত জেলায় চার পুলিশ কর্মকর্তা এবং পাঁচ পথচারী সহ কমপক্ষে নয়জনকে হত্যা করেছে। প্রদেশের অন্যান্য স্থানেও গুলি চালানোর খবর পাওয়া গেছে। বিদ্রোহীরা প্রদেশের জেলা বোলানে একটি রেলপথ বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে। বেলুচিস্তানের মাস্তুং জেলার একটি পুলিশ স্টেশনেও বন্দুকধারীরা হামলা চালায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রেসিডেন্ট  আসিফ আলি জারদারি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি পৃথক বিবৃতিতে মুসাখাইলের হামলাকে ‘বর্বরোচিত আক্রমণ’ বলে অভিহিত করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা এর পিছনে রয়েছে তারা বিচার থেকে রেহাই পাবে না। পাক তালেবান এবং বালোচ বিদ্রোহীদের দাপটে বারবার রক্তাক্ত হয়েছে বেলুচিস্তান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar