1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের এক দফা দাবি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

ভারতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের এক দফা দাবি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৯ জন খবরটি পড়েছেন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের ‘এক দফা’ দাবি নিয়ে সম্প্রতি মাঠে নাম বিরোধীরা। এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ চাইলেন রাজ্যের নাগরিক সমাজের একাংশ। তাদের স্লোগান ‘দফা এক দাবি এক, নরেন্দ্র মোদির পদত্যাগ’।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলকাতার ধর্মতলা চত্বরে ঘটেছে এমনই ঘটনা। দলের ধরনা মঞ্চে তখন বসে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সাংসদ জগন্নাথ সরকারসহ একাধিক প্রথম সারির নেতা। তাদের উপস্থিতিতেই এ ঘটনা ঘটেছে।

তবে পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই কলকাতা পুলিশ এবং আন্দোলনকারীদের একটা বিশাল অংশ মিছিল নিয়ে এগিয়ে যায়।

এদিন আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও সুবিচারের দাবিতে ফের পথে নামে নাগরিক সমাজ। যে কর্মসূচিতে পা-মেলান টালিগঞ্জের বুদ্ধিজীবীদের একাংশ। দেখা যায় স্কুল পড়ুয়া, আরজি করের জুনিয়র চিকিৎসক এবং রূপান্তরকামীদেরও। তাদের সবার দাবি, ‘বিচার চায় আরজি কর’।
কিন্তু সেই মিছিল ধর্মতলা পৌঁছতেই দাবি ওঠে মোদির পদত্যাগের।

বিজেপির মঞ্চ থেকে মাইকে বারবার বলা হচ্ছিল, ‘দফা এক দাবি এক, মমতার পদত্যাগ’। তবে সেই স্লোগানের শেষ অংশে মমতার নাম উচ্চারণের আগেই মোদির পদত্যাগের দাবি করে নাগরিক সমাজের একাংশ। এই মিছিলে অংশগ্রহণকারী একাংশকে বিজেপির মঞ্চের দিকে আঙুল দেখিয়ে বলতে শোনা গেল, ‘এরাই ধর্ষক! বিলকিস বানু কাণ্ডে এরাই মালা পরিয়ে দোষীদের স্বীকৃতি দিয়েছে।’

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই নাগরিক সমাজের মিছিলকে ‘সিপিএমের দালাল’ বলে অভিহিত করা হয়েছে। প্রায় ৮-১০ মিনিট ধরে ধর্মতলা চত্বরে স্লোগান, পালটা স্লোগান চলে। আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে নিজেরাই ঝামেলায় জড়ায় দু’পক্ষ। সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar