1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগদাদে বিক্ষোভকারীদের মার্কিন দূতাবাস দখলের চেষ্টা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

বাগদাদে বিক্ষোভকারীদের মার্কিন দূতাবাস দখলের চেষ্টা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৬ জন খবরটি পড়েছেন

ইসরায়েলি হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। তার রেশ ছড়িয়ে পড়েছে ইরাকেও। শনিবার রাতে হাজার হাজার বিক্ষোভকারী নাসরুল্লাহর হত্যাকাণ্ডের প্রতিবাদে বাগদাদের রাস্তায় নেমে আসেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বিক্ষোভরতরা বাগদাদে মার্কিন দূতাবাস দখলের চেষ্টা করেন। তবে পুলিশ বিক্ষোভকারীদের বাধা প্রদান করে এবং তাদের লক্ষ্য করে জলকামান নিক্ষেপ করে।

এসময় বিক্ষোভকারীরা বলেন, যুক্তরাষ্ট্র ও তার দোসররা তাদের বেইমানির মাধ্যমে কখনো বিজয় অর্জন করবে না। সব ধরনের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আমেরিকা সব সময় আমাদের ওপর নজরদারি করে যাচ্ছে। কিন্তু আমাদের মুখোমুখি হওয়ার সাহস নেই তাদের। তাই তারা বেইমানির পথ বেছে নিয়েছে।

শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে চালানো ওই বিমান হামলায় সহস্রাধিক ব্যক্তি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েল ও তার মিত্ররা ছাড়া প্রায় সব দেশ ওই হামলার নিন্দা জানিয়েছে। দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। কালবেলা

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar