1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি গুলিতে নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি গুলিতে নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ জন খবরটি পড়েছেন

ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর)) রাত সাড়ে ৯টার দিকে মুম্বাইয়ের বান্দ্রায় গুলিবিদ্ধ হন তিনি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, শনিবার রাতে বাবা সিদ্দিকির ছেলে পূর্ব বান্দ্রার বিধায়ক জিশান সিদ্দিকির অফিসের কাছে বন্দুকধারীরা ছয়টি গুলি চালায়। এরমধ্যে চারটি গুলি লাগে ৬৬ বছর বয়সি সাবেক এই মন্ত্রীকে। এরপর তাকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই তার মৃত্যু হয়।

সূত্র জানিয়েছে, বাবা সিদ্দিকিকে চারটি গুলি লেগেছে এবং তার একজন সহযোগীও বন্দুকের গুলিতে আহত হয়েছেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, হাসপাতালের পুলিশ ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়েছি তিনি (সিদ্দিকি) মারা গেছেন।
শিন্ডে আরও বলেন, ‘দুজনকে গ্রেফতার করা হয়েছে। একজন উত্তরপ্রদেশের এবং একজন হরিয়ানার। আর একজন পলাতক রয়েছে। আমি পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে বলেছি।’

রাজ্যের ডেপুটি মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এক্স (সাবেক টুইটার) পোস্টে লেখেন, সিদ্দিকির মৃত্যু সম্পর্কে জানতে পেরে মর্মাহত হয়েছি। একজন ভাল সহকর্মী এবং বন্ধুকে হারালাম।
বাবা সিদ্দিকি তিন মেয়াদে পশ্চিম বান্দ্রার বিধায়ক ছিলেন। ৪৮ বছর ধরে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে দল ছেড়ে অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছিলেন। গত আগস্ট মাসে তার ছেলে জিশান সিদ্দিকিকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। সময়নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar