1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শত বছরে ম্যালেরিয়া মুক্ত দেশ হলো মিশর - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

শত বছরে ম্যালেরিয়া মুক্ত দেশ হলো মিশর

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ জন খবরটি পড়েছেন

মিসরকে ম্যালেরিয়া-মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।প্রায় তিন বছর ধরে ম্যালেরিয়ার সংক্রমণের ধারা রুখে দিতে সক্ষম হওয়ায় দেশটিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। রবিবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে এই রোগের অবসান ঘটানোর জন্য মিসরের সরকার ও জনগণের প্রচেষ্টার প্রশংসা করেছে জাতিসংঘের জনস্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছেন, মিসরীয় সভ্যতার মতোই প্রাচীন একটি রোগ ম্যালেরিয়া। এটি মিসরেও ফারাওদেরও ভুগিয়েছিল। তবে রোগটি এখন কেবলই ইতিহাসের অংশ।

সংস্থাটি বলেছে, ডব্লিউএইচওর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে তৃতীয় দেশ হিসেবে ম্যালেরিয়ামুক্ত দেশের স্বীকৃতি পেল মিসর। এ অর্জন দেশটির জন্য সত্যিকার অর্থে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে সংস্থাটি। এর আগে অঞ্চলটিতে সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো এই স্বীকৃতি পেয়েছিল।

ম্যালেরিয়ায় বিশ্বে প্রতিবছর প্রায় ছয় লাখ মানুষ মারা যায়। এর বেশির ভাগই আফ্রিকা মহাদেশে। বিশ্বজুড়ে ৪৪টি দেশ ও একটি অঞ্চল ম্যালেরিয়ামুক্ত হওয়ার মাইলফলক অর্জন করেছে। তবে ডব্লিউএইচও বলেছে, এই স্বীকৃতি নতুন অধ্যায়ের শুরু মাত্র। এই স্বীকৃতি ধরে রাখতে মিসরের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচও সার্টিফিকেশন পেতে একটি দেশকে পুনরায় সংক্রমণ শুরু হতে না দেওয়ার ক্ষমতা প্রমাণ করতে হয়।

মিসরের কর্তৃপক্ষ প্রায় ১০০ বছর আগে ১৯২০ এর দশকে প্রাণঘাতী মশাবাহিত সংক্রামক রোগটি নির্মূল করার জন্য প্রথম প্রচেষ্টা শুরু করে। ওই সময় বাড়ির কাছাকাছি ধান ও কৃষিজ ফসল চাষ নিষিদ্ধ করা হয়।

ম্যালেরিয়া একটি জটিল পরজীবী দ্বারা সৃষ্ট রোগ যা মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। যদিও কিছু স্থানে এখন টিকা ব্যবহার করা হচ্ছে। তবে রোগ পর্যবেক্ষণ এবং মশার কামড় থেকে নিজেকে রক্ষা করাই ম্যালেরিয়া প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বাংলা ট্রিবিউন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar