1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অযোগ্য কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে- ডোনাল্ড ট্রাম্প - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

অযোগ্য কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে- ডোনাল্ড ট্রাম্প

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ জন খবরটি পড়েছেন

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তিনি আরো বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে লাখো মানুষ মারা যাবেন।  স্থানীয় সময় ৩০ অক্টোবর বুধবার রাতে উইসকনসিন অঙ্গরাজ্যের গ্রিন বে’র কাছের অশ্বউবেননে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেছেন ট্রাম্প।  ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি দিয়ে উইসকনসিন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ট্রাম্প ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হ্যারিসকে আক্রমণ করে তার সমর্থকদের উদ্দেশে বলেছেন,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা একেবারেই অযোগ্য।  ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে কমলা সম্পূর্ণভাবে অযোগ্য। নিবন্ধিত ভোটারদের সবাই এটা জানেন। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেছেন, হ্যারিসকে কেউ সম্মান করে না, কেউ বিশ্বাস করে না আবার কেউ তাকে প্রেসিডেন্ট নির্বাচনে যোগ্য বলে মনে করছেন না।

তিনি আরো বলেছেন, কমলাকে প্রেসিডেন্ট নির্বাচিত করার অর্থ হলো লাখো মানুষের জীবন নিয়ে জুয়া খেলা। কমলা  আমাদের সবাইকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।  ট্রাম্প বলেছেন, আমি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারি, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করবো। এ সময় ট্রাম্প ডেমোক্র্যাটিক পার্টিকে ‘অসভ্য দল’ হিসেবে অভিহিত করেছেন। 

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar