1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৭৪ বছরের মধ্যে একসাথে ধেয়ে আসছে ৪টি শক্তিশালী ঘূর্ণিঝড় - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

৭৪ বছরের মধ্যে একসাথে ধেয়ে আসছে ৪টি শক্তিশালী ঘূর্ণিঝড়

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২০৫ জন খবরটি পড়েছেন

একসঙ্গে ধেয়ে আসছে ৪টি শক্তিশালী ঘূর্ণিঝড়। বর্তমানে ঘূর্ণিঝড়গুলো প্রশান্ত মহাসাগরে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দুর্যোগের ইতিহাসে এমন ঘটনা বিরল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আবহাওয়াবিদরা বলছেন, মহাসাগরের উষ্ণতা বেড়ে যাওয়ার কারণেই ব্যতিক্রমী এ ঘটনা ঘটছে। তারা আশঙ্কা করছেন, ঝড়প্রবণ ফিলিপাইনের জন্য আরও দুর্ভোগ বয়ে আনতে পারে এসব ঘূর্ণিঝড়।

মঙ্গলবার (১২ নভেম্বর) জাপানের আবহাওয়া সংস্থা সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছে, ঝড়সংক্রান্ত একটি বিষয় রেকর্ড হয়েছিল ১৯৫১ সালে। এরপর থেকে গত ৭৪ বছরের মধ্যে এবারই নভেম্বর মাসে ৪টি ভিন্ন ভিন্ন নামযুক্ত ঝড় একই সঙ্গে শক্তিশালী হচ্ছে।

যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্রের স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, ৪টি ঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকাজুড়ে বিস্তৃত রয়েছে। যা ভিয়েতনাম থেকে গুয়াম পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এই ৪টি ঝড়ের নাম হচ্ছে টাইফুন ইনশিং, টাইফুন তোরাজি, ক্রান্তীয় ঝড় উসাগি এবং ক্রান্তীয় ঝড় ম্যান-ই।

জানা গেছে, প্রতিবছর ফিলিপাইন একাধিক ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। গত মাসে দেশটিতে কয়েকটি টাইফুন ধারাবাহিকভাবে আঘাত করে। এতে করে সেখানে উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হয় স্বেচ্ছাসেবকদের। দেশটিতে এখনো হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) টাইফুন ইনশিং উত্তর-পূর্ব ফিলিপাইনে আঘাত হানে, যার বাতাসের গতিবেগ ছিল আটলান্টিকের ক্যাটাগরি ৪ হারিকেনের সমান। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝড়টি প্রবল বৃষ্টিপাত, উত্তাল ঢেউ এবং ভূমিধস ঘটিয়ে শেষ হয়। উৎস: কালবেলা ও আরটিভি অনলাইন।

আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar