1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাত্র ৯ বছর বয়সেই বিয়ে দেওয়ার আইন হচ্ছে ! - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

মাত্র ৯ বছর বয়সেই বিয়ে দেওয়ার আইন হচ্ছে !

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ জন খবরটি পড়েছেন

মাত্র ৯ বছর বয়সেই বিয়ে দেওয়া যাবে মেয়েদের। খুব শীঘ্রই এমন আইন কার্যকর হতে চলেছে ইরাকে! সম্প্রতি মেয়েদের বিয়ের আইনি বয়স ১৮ বছর কমিয়ে ৯ করা নিয়ে প্রস্তাব আনা হয়েছিল। যার পরে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সেদেশের মহিলারা। হয় বিক্ষোভ-প্রতিবাদও। কিন্তু তাতে কোনও কর্ণপাত করেনি কট্টরপন্থী শিয়া সরকার। উলটে নতুন এই আইন চালু হলে থাকবে না মহিলাদের বিবাহ বিচ্ছেদের অধিকার, এমনকি সন্তানদের উপরে থাকবে না অধিকারও। সম্পত্তিতে উত্তরাধিকারও দাবি করতে পারবে না তাঁরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জুলাই মাসের শেষের দিকে বিয়ের আইনি বয়স কমানো নিয়ে একটি প্রস্তাব পেশ হয় ইরাকের পার্লামেন্টে। সেখানে বলা হয়েছে, মেয়েদের বিয়ের নূন্যতম বয়স এবার থেকে ৯ বছর হবে। কমিয়ে দেওয়া হবে ছেলেদের বিয়ের বয়সও। ১৫ বছর বয়স হলেই আইনিভাবে বিয়ে করতে পারবে ছেলেরা। ইরাক সরকারের মতে, অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়া আটকানোর জন্যই এই প্রস্তাব আনা হয়। তবে সেবার সাংসদদের প্রবল আপত্তিতে এই প্রস্তাব প্রত্যাহার করে নিতে বাধ্য হয় ইরাক সরকার। কিন্তু বিতর্কিত ওই প্রস্তাবে সমর্থন জানান ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মগুরুরা। দেশের পার্লামেন্টেও যথেষ্ট প্রভাব রয়েছে তাঁদের। এই ধর্মগুরুদের সমর্থন নিয়েই ফের গত আগস্ট মাসে পার্লামেন্টে পেশ হয় বিতর্কিত প্রস্তাব। জানা গিয়েছে, সংসদে এই প্রস্তাব পাশ আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। দেরি না করে যত দ্রুত সম্ভব দেশে আইন চালু করতে চায় সরকার।

সেপ্টেম্বর মাসের মাঝামাঝি নয়া আইনের খসড়ার দ্বিতীয় সংশোধনী প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। খসড়ায় বলা হয়েছে, মেয়েদের বিয়ের বৈধ বয়স কমিয়ে ৯ বছর করা হবে। ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স হবে ১৫। বিবাহ বিচ্ছেদের কোনও অধিকার থাকবে না মহিলাদের। গার্হস্থ্য ঝামেলা থেকে শুরু করে নানা বিষয় স্বামীর মতামতকেই প্রাধান্য দিতে হবে স্ত্রীকে। থাকবে না সন্তানের উপরে অধিকার। সম্পত্তির উত্তরাধিকার হতে পারবেন না মহিলারা। সংবাদ প্রতিদিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar