1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ক্ষণিকের অতিথি - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

ক্ষণিকের অতিথি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৮ জন খবরটি পড়েছেন

বিলাল মাহিনী

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শতবার শত বৎসর যাবৎ তাকে বুঝাতে ব্যর্থ হলাম/ জোর করে আর যাইহোক, সম্পর্ক টিকিয়ে রাখা যায় না

আজ কপাল খারাপের দিন, মনটাও বড্ড খারাপ / স্বপ্ন-আশা ভেঙে যায় নিঃশব্দে চুপচাপ 

এ পাড়ে বসে শুধু চাই পরিত্রাণ / এই কী ছিল কপালে, ওহে ভগবান! 

নিঃশ্বাসে ঘাম ঝরে মাস্তকের কেশ বেয়ে/ অমাবস্যায় ছেয়ে গেছে শুভ্র মেঘের উঠোন 

নীল আসমানে কৃষ্ণকায় মেঘ জমে / হারিয়ে সূর্যালো অন্ধকার নামে;

গোধূলি উঁকি দেয় নাকের ডগায়/ প্রেম-ভালোবাসা সব ভাসে গঙায়!

এখন চুপচাপ বসে থাকি নদীর চরে, মরা ঘাসের পাশে,/ হৃদয়ে জমে বিষাদ, স্মৃতি জলে ভাসে

উজান হাওয়ায় মিশে যায় কান্নার ধুলো/ কঠিন বাস্তবতা, এ জীবন শেখালো।

জানি, মন খারাপ থাকা, আর কিচ্ছু নয়,/ ক্ষণিকের অতিথি,

ভোরের ঊষা উঠবে, জ্বালবে আলো অদিতি।

বুকের গভীরে লুকানো স্বপ্নগুলো, নিরবতা ভেঙে/  আবার নতুন করে জীবন রঙে রঙে উঠবে ভরে । 

আপনাকে বলি, মন খারাপ হলে কেঁদে নাও,/ তোমার দুঃখও একদিন হারিয়ে যাবে,/হোক প্রশান্তসম, তাও

বৃষ্টি শেষে যেমন রঙধনু হাসে, / তুমিও হাসবে আমার ভালোবাসার পাশে।

আমি ভালোবেসেছি, ছেড়ে যাওয়ার জন্য নয় / আগলে রাখবো প্রিয়, হোক জয়, নয় ক্ষয়।।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar