1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভৈরবে নিজের বসতঘরে নিজের কবর তৈরি করলেন সুফি সাধক - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ভৈরবে নিজের বসতঘরে নিজের কবর তৈরি করলেন সুফি সাধক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সিদ্দিক শাহ সরেশ্বরী নামের এক সুফি সাধক নিজের বসতঘরে নিজের কবর তৈরি করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন।

উপজেলার শ্রীনগর গ্রামের কামারকান্দা এলাকার মৃত আলাই মিয়ার ছেলে সিদ্দিক শাহ। একসময় তিনি মুদি ব্যবসা করতেন। এরপর মাজারের প্রতি আকৃষ্ট হন এবং পীর বাবার অনুসারী হিসেবে কাজ করতে শুরু করেন।

সরেজমিনে দেখা যায়, সিদ্দিক শাহ নিজের বাড়ির ভেতরে একটি টিনের ঘরে নিজের কবর তৈরি করেছেন। চারদিক থেকে উঁচু দেয়াল দিয়ে ঘেরা কবরের চারপাশে ইটের গাঁথুনি দিয়ে ভেতরে ফাঁকা রাখা হয়েছে। ওপরের দিকে মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। দুই মাস আগে অসুস্থ হওয়ার পর তিনি নিজেই কবরটি তৈরি করেন।

সিদ্দিক শাহ জানান, ১৮ বছর আগে তিনি রংপুর বুড়িহাট এলাকার বাবা সুদরুল শাহের কাছে মুরিদ হন। দীর্ঘদিন ধরে বাবার খেদমত করার পর তিনি ‘বয়াত’ লাভ করেন। এরপর তার কিছু ভক্ত তৈরি হয়। বাবার আশীর্বাদে সিলেট, সুনামগঞ্জ, ঢাকা এবং নিজ এলাকাসহ ২৫-৩০ জনের বেশি ভক্ত রয়েছে।

কবর খোঁড়ার বিষয়ে তিনি বলেন, ‘দুনিয়ার সব মানবজাতিকেই তো মাটির তৈরি কবরে যেতে হবে। তাই আমি নিজের কবর নিজেই তৈরি করে রেখেছি। আমার মৃত্যুর পর ভক্তরা যেন এই ঘরেই আমাকে দাফন করেন, তাই নিজের কবর নিজ হাতে তৈরি করেছি।’

সিদ্দিক শাহের স্ত্রী রহিমা বেগম জানান, তাদের পারিবারিক সম্মতিতে তার স্বামী নিজের কবর তৈরি করেছেন। স্বামীর শেষ ইচ্ছা অনুযায়ী, তাকে যেন তার নিজের হাতে গড়া কবরেই দাফন করা হয়।

স্থানীয় শ্রীনগর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, তিনি লোকমুখে শুনেছেন সিদ্দিক শাহ নিজের কবর নিজেই তৈরি করেছেন। এ ধরনের ঘটনা সমাজে প্রচলিত নয়। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

ভৈরব এলএসডি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হাবিবুর রহমান জানান, মৃত্যুর আগে কবরের স্থান নির্ধারণ করা ইসলামে নিষেধ নয়। তবে কবর আগে থেকে বাঁধাই করা ইসলাম সমর্থন করে না। কেউ যদি মনে করেন, তার পরিবারের কবর খোঁড়ার কেউ নেই, তাহলে তিনি নিজের কবর নিজে তৈরি করে রাখতে পারেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar